Anant Ambani-Radhika Merchant wedding: অবশেষে চার হাত এক হল অনন্ত-রাধিকার! প্রকাশ্যে FIRST LOOK
Anant Ambani-Radhika Merchant wedding: বিয়ে নিয়ে তোড়জোড় ছিল তুঙ্গে! অবশেষে প্রতীক্ষার অবসান। অবশেষে চার হাত এক হল অনন্ত (Anant Ambani)-রাধিকার (Radhika Merchant)। জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। বিয়েতে কোনও খামতি রাখতে নারাজ মুকেশ অম্বানী। পুরো বিয়েটার দায়িত্বই নিজে হাতে সামলেছেন নীতা আম্বানি।
অ্যান্টিলিয়ার গেট থেকে ঢাক, ঢোল, বাদ্যি বাজিয়ে বরযাত্রা রওনা দেয় বিয়ের অনুষ্ঠানের আসরে। রোলস রয়েস গাড়িতে চেপে সাত পাকে বাঁধা পড়তে যান অনন্ত। গাড়ি জুড়ে ফুলেল সাজ। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সেই গাড়ি পৌঁছয় জিও ওয়ার্ল্ড প্লাজা (Anant Ambani-Radhika Merchant wedding)।

রাত আটটা নাগাদ শুরু নাগাদ শুরু হয় বিয়ের পর্ব (Anant Ambani-Radhika Merchant wedding)। সেজে উঠেছে বিয়ের আসর। বিয়েতে বসার আগে লাল রাজস্থানী বাঁধনির পাগড়ি পরিয়ে দেওয়া হয় অনন্তের মাথায়। বিশেষ ভাবে নজর কেড়েছে মাথার শিরোমণিটি। পাগড়িতে হীরের কাজ করা সাদা পালক দেওয়া শিরোমণি বেঁধে দেন নীতা আম্বানি। বিয়ের আগেই প্রকাশ্যে আসে নববধূ রাধিকা মার্চেন্টের বিয়ের সাজ। ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা পোশাকে সেজেছেন তিনি।
একেবারে হালকা রঙের কাজ করা লেহেঙ্গায় একেবারে রাজ-রাণীর মতো বসে আছেন রাধিকা। গলায় একেবারে হিরের লম্বা রানিহার এবং চোকার। হাতে পড়ে রয়েছেন সাদা-লাল চুড়া। যা আরও অনবদ্য করে তুলেছে আম্বানিদের বউমাকে।
অন্যদিকে বিয়ের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অনন্ত রাধিকাকে মালা পড়াচ্ছেন, দেখা যাচ্ছে। অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষ্যে হাজির তাবড় ব্যক্তিত্ব। এই মেগা বিয়ের পাত্র অনন্ত আম্বানিকে দেখা গেল উপস্থিত বিশিষ্ট অতিথিদের সঙ্গে নাচের তালে পা মেলাতে। থালাইভা রজনীকান্তের সঙ্গে নাচ করলেন অনন্ত। তবে এদিন লাইম লাইট কেড়ে নিলেন জামাই নিক জোনাস।
#WATCH | Chairperson of Reliance Foundation Nita Ambani, Industrialist Mukesh Ambani along with the family, escort the groom, Anant Ambani, to the safaa ceremony. pic.twitter.com/cQKxdOEZjh
— ANI (@ANI) July 12, 2024
প্রিয়াঙ্কা চোপড়াকে ঠুমকা লাগাতে দেখা গেল ঈশা ও শ্লোক আম্বানির সঙ্গে। অন্যদিকে মুকেশের বড় ছেলে অর্থাৎ আকাশ আম্বানির সঙ্গে আসর জমালেন নিক। তবে এরই মধ্যে লাল সালোয়ারে হাজির হলেন দীপিকা পাডুকোন। বিয়ের একপ্রস্থ অনুষ্ঠান সারা। এরপর একে একে বরমালা, সাতপাক ও সিঁদুর দান। এক কথায় জমজমাট অনন্ত রাধিকার হাইভোল্টেজ বিয়ে।












Click it and Unblock the Notifications