হাসপাতালে ভর্তি সোনু নিগম, গুরুতর অসুস্থ গায়ক

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী সোনু নিগম। আচমকা অ্যালার্জিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী সোনু নিগম। আচমকা অ্যালার্জিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অ্যালার্জির প্রভাব তাঁর দেহে এতটাই পড়ে যে, শেষে হাসপাতালে ভর্তি হতে হয় ৪৫ বছর বয়সী এই গায়ককে।

হাসপাতালে ভর্তি সোনু নিগম, গুরুতর অসুস্থ গায়ক

সামুদ্রিক খাবার খেয়ে মূলত অসুস্থতা বোধ করেন সোনু। তারপরই অ্যালার্জির জেরে হাসাপাতালে ভর্তি হতে হয় তাঁকে। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন সোনু নিগম। প্রাথমিভাবে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, যেদিন এই ঘটনা ঘটে , তারপরদিনই ছিল সোনুন গানের কনসার্ট। অসুস্থতার কারণে ভুবনেশ্বরের সেই কনসার্ট-এ তিনি যোগ দিতে পারেননি।

এদিকে, সোনু নিজের একটি ছোবি এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে , জানান এই রোগের ভয়াবহতা কতটা। ছবিতে স্পষ্ট দেখা যায়, অ্যালার্জির জেরে ফুলে গিয়ে সোনুর একটি চোখ প্রায় বুজে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+