অ্যামি থেকে ফারহান, ২০১৯ -এই কি ফের বিয়ের সানাই বাজবে বলিউডে! গুঞ্জন চরমে

২০১৮ সালে প্রিয়ঙ্কা , সোনম, দীপিকার বিয়ে যাবতীয় লাইমলাইট শুষে নিয়েছে । এবার ২০১৯ সাল পড়তেই বছরের প্রথমেই সুখবর শুনিয়ে দিয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। প্রেমের পরিণতির পথে এগোচ্ছেন ফারহানও।

২০১৮ সালে প্রিয়ঙ্কা , সোনম, দীপিকার বিয়ে যাবতীয় লাইমলাইট শুষে নিয়েছে । এবার ২০১৯ সাল পড়তেই বছরের প্রথমেই সুখবর শুনিয়ে দিয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। প্রেমের পরিণতির পথে এগোচ্ছেন ফারহানও। সব মিলিয়ে ফের একবার বিয়ের গুঞ্জনে মাতোয়ারা বলিউড।

অ্যামি জ্যাকসন

বছরের শুরুতেই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। কোটিপতি ব্যবসায়ী জর্জ পানায়াতুয়ার সঙ্গে বাগদান পর্বের সুখবর বুধবারই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অ্যামি জ্যাকসন। আর এবার শোনা যাচ্চে, তিনি সম্ভবত বিয়েটাও ২০১৯ সালেই সেরে ফেলতে পারেন।

অ্যামি ও জর্জের আউটিং

আফ্রিকার জাম্বিয়াতে আপাতত জর্জের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অ্যামি। আর সেই ছুটি কাটানোর ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

ফারহান শিবানী

ক্রমেই ফারহানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে শিবানী দান্ডেকরের। আর এই প্রেমিক যুগলও সম্ভবত ২০১৯ সালেই বিয়ে করতে চলেছেন। নিউইয়ার সেলিব্রেশনের দিনেও এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেল।

ফারহানের বিয়ে নিয়ে গুঞ্জন

শোনা যাচ্ছে, ফারহান ক্রমেই শিবানীর বিষয়ে বেশ সিরিয়াস! ফারহানের ঘনিষ্ঠ বন্ধুরা জানাচ্ছেন তিনি আপাতত শিবানীর সঙ্গে প্রেমকে পরিণতি দিতেই তৎপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+