করোনা কাটিয়ে কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের, খোঁজ নিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন

করোনা কাটিয়ে কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের, খোঁজ নিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এখন তিনি অনেকটাই সুস্থ। অভিনেতা সৌমিত্রর খোঁজ নিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। প্রসঙ্গত উল্লেখ্য তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে সুস্থ হয়ে ওঠেন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিজের চেকআপের জন্য গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানেই চিকিৎসকদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের খোঁজ নেন। বেলভিউ হাসপাতালে ফোন করেন নানাবতী হাসপাতালের চিকিৎসকরা।

করোনা কাটিয়ে কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের, খোঁজ নিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন

করোনা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এখন কথাও বলছেন তিনি। দুর্বলতা অনেকটাই কেটে গিয়েছে। ঠিক মতো খাওয়া দাওয়াও করছেন তিনি। মেয়ের সঙ্গে কথাও বলেছেন অভিনেতা। কয়েকদিন আগে পর্যন্ত অত্যন্ত সংকটজনক অবস্থায় চলে গিয়েছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছিল। পরে ধীরে ধীরে চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে ওঠেন। করোনা রিপোর্ট নেগেটিভও এসেছে।

এদিকে আবার বেশ কয়েকদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা অমিতাব বচ্চন। তাঁর ছেলে অভিষেক বচ্চন পুত্রবধূ ঐশ্বর্যা রাই এবং নাতনি আরাধ্যাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন অভিনেতা। এখন বাড়িতেই রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+