ঐশ্বর্যর 'প্রাক্তন' সলমনের সঙ্গে ফের অভিনয় করতে চলেছেন বিগ বি, নানা জল্পনা তুঙ্গে বলিউডে

রেস থ্রি-য়ে অভিনয়ের জন্য অমিতাভ ও সলমন দুজনকেই প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে সলমনের সঙ্গে কাজ করার বিষয়ে কোনও অনীহা নেই বিগ বি-র।

ঐশ্বর্যর সঙ্গে অভিষেক বচ্চনের বিয়ের আগে পর্যন্ত , বচ্চন পরিবারের সঙ্গে বলিউডের 'ভাইজান' সলমন খানের সম্পর্ক ভালোই ছিল। ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিক সলমনের সঙ্গে 'বাগবান' ছবিতে একসঙ্গে কাজও করেছেন অমিতাভ বচ্চন। দুজনের সম্পর্কও সেই সময়ে ভালো ছিল। কিন্তু যবে থেকে বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছেন ঐশ্বর্য তবে থেকে সলমনের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন বিগ বি। তবে শোনা যাচ্ছে আবারও এই দুই অভিনেতাকে ৭০ এম এম -এর স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে পারে।

ঐশ্বর্যর 'প্রাক্তন' সলমনের সঙ্গে ফের অভিনয় করতে পারেন বিগ বি, নানা জল্পনা তুঙ্গে বলিউডে

খবর, রেস থ্রি-য়ে অভিনয়ের জন্য অমিতাভ ও সলমন দুজনকেই প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে সলমনের সঙ্গে কাজ করার বিষয়ে কোনও অনীহা নেই বিগ বির । আর সেই সূত্র ধরেই বলিউডে তুমুল জল্পনা। অনেকেই মনে করছেন এইভাবে আবারো বহু বছরের দূরত্ব সরিয়ে ফের একসাথে আসবেন সলমন ,ঐশ্বর্যও। কিন্তু আদৌ তা বাস্তবে হবে কি না , তা নিয়ে রয়েছে বহু বিতর্ক।

উল্লেখ্য, ২০০৮ সালে শেষবারের জন্য অনস্ক্রিনে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও সলমনকে। রেস ছবির সিরিজের সাম্প্রতিকতম এই ছবিতে ঠিক কোন ভূমিকায় অমিতাভ বচ্চনকে দেখা যাবে তা নিয়ে রয়েছে সংশয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+