বলিউড পার্টিতে একসঙ্গে অমিতাভ-রেখা!

উপলক্ষ্য ছিল সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণধীর কাপুরের ৭০-তম জন্মদিন উদযাপন। আর সেই পার্টিতে আলাদাভাবে হলেও উপস্থিত ছিলে অমিতাভ বচ্চন ও রেখা। যার ফলে পার্টির জমক অনেকটাই বেড়ে গিয়েছিল।

উপলক্ষ্য ছিল সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণধীর কাপুরের ৭০-তম জন্মদিন উদযাপন। কাপুর পরিবারের এই পার্টি প্রথমে মনে করা হয়েছিল পারিবারিক গণ্ডীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে একে একে যখন বলিউডের বড় বড় তারকারা এসে উপস্থিত হলেন তখন একেবারে চোখ ঝলসে যাওয়ার উপায়।

কে ছিলেন না সেই পার্টিতে। তাবড় সব খ্যাতনামা নাম ভিড় করেছিলেন একে একে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দুটি নাম। অমিতাভ বচ্চন ও রেখা। আটের দশকের এই বিখ্যাত জুটি যাদের গোপন প্রেম নিয়ে আজও উত্তাল হয়ে ওঠে সিনেমাপ্রেমীদের মন, সেই দুই বিখ্যাত চরিত্রের উপস্থিতি নিঃসন্দেহে পার্টির জমক বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বলিউড পার্টিতে একসঙ্গে অমিতাভ-রেখা!

কাপুর পরিবারের দুই কন্যা করিশ্মা কাপুর ও করিনা কাপুর তো ছিলেনই বাবার জন্মদিনের পার্টিতে, পরেছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা পোশাক। পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল করিনার পুত্র তৈমুর আলি খান। এর পাশাপাশি মালাইকা অরোরা খান, অমৃতা অরোরার মতো কাপুর কন্যাদের বান্ধবীরাও যথারীতি উপস্থিত ছিলেন।

এদিকে রণধীরের পার্টিতে বলা যায় সত্তর ও আশির দশকের আভিনেতা-অভিনেত্রীদের যে রিইউনিয়ন হল। অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, রাকেশ রোশন, জীতেন্দ্র, সঞ্জয় কাপুর, সেলিম খানের পাশাপাশি আরও অনেকে পার্টি করলেন একেবারে জমিয়ে।

এর পাশাপাশি কাপুর পরিবারের জামাই সঈফ আলি খান ও পরিবারের ছেলে রণবীর কাপুরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সকলের নজর যে ছিল শুধু অমিতাভ ও রেখার উপরেই তা আলাদা করে বলে দিতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+