কলকাতার রাস্তায় কচুরি খেলেন বিগ বি, এক ঝলক দেখতে থিকথিকে ভিড়

বিগ বি
কলকাতা, ৯ নভেম্বর: তখন সকাল পৌনে আটটা। রবিবার তো রাস্তা ফাঁকা থাকার কথা। কিন্তু এত ভিড় কেন? গাড়িগুলোই বা নড়ছে না কেন? উৎসুক যাত্রীরা বাস থেকে উঁকিঝুঁকি মারতেই থ। আরে এ কী, গুরু যে! তাও আবার রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে তারিয়ে তারিয়ে কচুরি খাচ্ছেন!

এ দিন এমনই বিরল দৃশ্যের সাক্ষী রইল কলকাতা। এস এন ব্যানার্জি রোডে রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে কচুরি আর আলুর তরকারি খাচ্ছেন অমিতাভ বচ্চন! মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই পিলপিল করে লোক আসতে শুরু করল। অবশ্য, তাতে বিগ-বি'র কচুরি ভক্ষণে ব্যাঘাত ঘটেনি।

সুজিত সরকারের ছবি 'পিকু'-র শ্যুটিংয়ে এখন ব্যস্ত অমিতাভ বচ্চন। ২ নভেম্বর থেকে রয়েছেন কলকাতায়। আজও বেরিয়েছিলেন শ্যুটিংয়ের কাজে। কচুরির দোকানে শ্যুটিং চলছিল। সেই সুবাদে হাজির অমিতাভ। শ্যুটিং হল, কচুরিও খাওয়া হল। এমনকী, খান কতক কচুরি প্যাকেটবন্দি করে নিয়েও গেলেন তিনি। দূর থেকে লোকজন 'আরে গুরু', 'ক্যায়সে হ্যায় বস' ইত্যাদি শব্দবন্ধ ছুড়ে দিয়েছেন। অমিতাভ শুধু হাত নেড়ে প্রত্যুত্তর দিয়েছেন ভক্তদের।

কচুরির দোকানের মালিক তো বিলকুল ভাষা হারিয়ে ফেলেন। সামনে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন। তাঁর দোকানের কচুরি খাচ্ছেন! গদগদ দোকানি জানিয়েছেন, এমন সৌভাগ্য তিনি স্বপ্নেও কল্পনা করেননি।

পাশাপাশি, আজ ডালহৌসি চত্বরে দীপিকা এবং ইরফানকে নিয়ে শ্যুটিং করেন সুজিত সরকার। বেশ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+