শিক্ষক দিবস স্পেশাল : চিঠিতে দুই নাতনিকে কি বার্তা দিলেন বিগ বি?

মেগাস্টার অমিতাভ বচ্চনের শিক্ষক দিবসের দিনে তাঁর দুই নাতনিকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন। তাই এখন সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। মহান এই তারকা তাঁর নাতনি দের শিক্ষক দিবসে চিঠি লিখে কি উপদেশ দিলেন বা কি পরামর্শ দিলেন?

অমিতাভের মেয়ে শ্বেতা নন্দার কণ্যা নভ্যা নন্দা এবং অভিষেক কণ্যা আরাধ্যার জন্য একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে লেখা প্রতিটি শব্দে নাতনিদের প্রতি এক দাদুর স্নেহ, ভালোবাসার দিকটি যেমন ফুটে উঠেছে তেমনি বেশ কিছু বিষয়ে পরামর্শও দিয়েছেন বিগ বি।

শিক্ষক দিবস স্পেশাল : চিঠিতে দুই নাতনিকে কি বার্তা দিলেন বিগ বি?

'আমার স্নেহের নভ্যা ও আরাধ্যা' এইভাবেই চিঠিটি শুরু করেছেন বিগ বি। নভ্যাকে উদ্দেশ্য করে অমিতাভ লিখেছেন "তোমার স্কার্টের মাপকে নিজের চরিত্রের মাপকাঠি হতে দিও না অন্যের কাছে। চিঠিতে তিনি আরাধ্যা ও নভ্যকে আরও লিখেছেন তারা একজন করে মেয়ে। তারাই ভবিষ্যতে নারী রূপে পূর্ণতা পাবে ।

নিজের নাতনিদের তিনি উপদেশ দিয়েছেন," কি পোশাক পরবে, কার সঙ্গে কেমন ব্যবহার করবে, কোথায় যাবে, সবকিছুর সিদ্ধান্তই তাদের নিজেদের নিতে হবে। " এককথায় বলতে গেলে এখন থেকেই বিগ বি তাঁর নাতনিদের সব কিছুতে সাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন চিঠিতে।

উল্লেখ্য বিগ বি অভিনীত 'পিঙ্ক' ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিটিও নারীদের সাবলম্বী হওয়ার কথাই বলেছে। ছবির মূল বিষয়বস্তু হল কিভাবে নারীরা সব সময়ে শোষনের শিকার হয়। আবার সেই নারীই নিজেকে বদলে সমাজের বদল ঘটাতেও পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+