Amitabh Bachchan: কল্কি অবতার, বিগ-বির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কল্কি অবতার কেমন তার কোনও ধারনা এখনও আমাদের নেই। বলা হয়ে থাকে ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার হল কল্কি। সেই কল্কি অবতার নিয়ে সিনেমা হচ্ছে বলিউডে। আর তাতে কল্কি অবতারের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। বিগ-বি-র জন্মদিন উপলক্ষ্যে সেই ভিডিএ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কল্কি ২৮৯৮ এডি এই নামে সিনেমাটি তৈরি হচ্ছে। তাতে বিষ্ণুর কল্কি অবতার হিসেবে দেখানো হবে অমিতাভ বচ্চনকে। নাগ অশ্বিনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন. দিপীকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাস। পোস্টারে অমিতাভ বচ্চনের লুক প্রকাশ্যে এসেছে।

তাতে দেখা গিয়েছে সন্ন্যাসীর পেশ। হাতে একটি লাঠি এবং মুখ ঢাকা শুধু চোখ বের করা। কপালে লাল রঙের তিলক কাটা। আর প্রভাসকে এক যোধ্যার ভূমিকায় দেখা গিয়েছে ছবিতে। হিন্দু পুরানমতে কল্কি অবতার বিষ্ণুর শেষ অবতার। তিনিই শেষে আসবেন বিশ্বকে রক্ষা করতে। কলিযুগের অবসান হবে তাঁর আবির্ভাবের পরেই। তারপরেই নতুন যুগের সূচনা হবে।
It's an honor to be part of your journey and witness your greatness. Happy Birthday @SrBachchan sir 🙏
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) October 11, 2023
- Team #Kalki2898AD pic.twitter.com/pU7sFWheGy
তবে কল্কি ২৮৯৮ এডি সিনেমায় সেরকম কিছু দেখানো হবে কিনা তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে অমিতাভ বচ্চনের পোস্টার প্রকাশ্যে আসার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকালই গিয়েছে অমিতাভ বচ্চনের জন্মদিন। ভোর রাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে অনুরাগীদের শুভেচ্ছা নিয়েছেন তিনি। পরে সারাটা দিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন অমিতাভ বচ্চন।












Click it and Unblock the Notifications