বলিউডে এই সেলেবরা রাতারাতি দেউলিয়া হয়ে চরম বিপর্যয়ে পড়েছিলেন, অমিতাভ থেকে শিল্পাদের কাহিনি

বলিউড চিরকালই তারকাদের অভিনয় জীবনের আগে, তাঁদের ব্যক্তিগত জীবনকে নিয়ে চর্চায় বেশি মনোযোগ দিয়েছে। এই আলোচনা ঘিরে বহু সময়ই দেখা গিয়েছে বলিউডের একাধিক অভিনেতার জীবনের বহু অন্ধকার দিক সামনে এসেছে। শোনা যায়, এককালে অমিতাভ বচ্চন থেকে গোবিন্দা, শিল্পা শেট্টিরা প্রবল আর্থিক অনটনে পড়ে যান দেউলিয়া হয়ে। একনজরে এমনই কিছু তারকা।

প্রীতি জিন্টা

প্রীতি জিন্টা

বলিউডের 'ডিম্পল' কুইন প্রীতি জিন্টা বহু ভক্তের হৃদয় হরণ করেছেন। ভক্তদের কাছে প্রীতির এঝলকের হাসিই খুব দামী! এহেন প্রাণবন্ত নায়িকা প্রীতি জিন্টা 'ইশক ইন প্যারিস' ছবি প্রযোজনা করে কার্যত দেউলিয়া হয়ে যান। ছবির পরিচালক তাঁর বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ারও অভিযোগ দায়ের করেন।
শেষমেশ বাড়ি ভাড়া দিয়ে টাকার সমস্যা কাটানোর চেষ্টা করেন প্রীতি। এরপর সলমান তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। কাটে জট।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

এককালে অমিতাভ বচ্চনের 'এবিসিএল' আর্থিক বিপর্যয়ে পড়ে যায়। ২০০০ সালে কার্যত দেউলিয়া হয় তাঁর সংস্থা। সেই সময় যখন গোটা দেশ নতুন বছরের উৎসবে মাতোয়ারা , তখন অমিতাভ বচ্চন কেবল নিজের আর্থিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। সেই সময় বলিউজের শাহেনশার হাতে কোনও ছিলও না। ফলে করদাতা হিসাবেও বিপাকে পড়ে যান অমিতাভ। তবে 'কৌন বনেগা ক্রোড়পতি' ঘুরিয়ে দেয় অমিতাভ বচ্চনের জীবন। বিপর্যয় কাটিয়ে ওঠেন অমিতাভ।

 গোবিন্দা

গোবিন্দা

প্রবল ঋণের বোঝা নিয়ে রীতিমতো এককালে বিপাকে পড়ে গিয়েছিলেন গোবিন্দা। অভিনেতা গোবিন্দার হাতে একটা সময় কোনও কাজ ছিল না। সেই সময় ঋণ মেটাতে না পেরে বিপাকে পড়ে যান গোবিন্দা। আর সেই সময় তাঁকে সাহায্য করতে আসেন সলমান খান।

 শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

'রাজস্থান রয়্যালস' এর প্রচারের ভিডিওতে বহু বছর আগের এক আইপিএল মরশুমে দেখা যায় শিল্পা শেট্টিকে। শোনা যায়, তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়েই এমন এক ভিডিওতে মুখ দেখাতে বাধ্য হন। তবে ততদিনে ব্যবসায়ী রাজ কুন্দ্রার ঘরনী হিসাবে পরিচিতি পেয়েছেন শিল্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+