চিনতে পারছেন! ইনি সত্তরোর্দ্ধ বলিউড মেগাস্টার, ভাইরাল শাহেনশা-র ছবি
কয়েক বছর আগে তিনি একটা ফিল্মে অবিনয় করেছিলেন নাম 'বুঢ্ঢা হোগা তেরা বাপ'। ছবির নামকরণের যর্থাতা তিনি এখনও পান করে চলেছেন!
কয়েক বছর আগে তিনি একটা ফিল্মে অবিনয় করেছিলেন নাম 'বুঢ্ঢা হোগা তেরা বাপ'। ছবির নামকরণের যর্থাতা তিনি এখনও পান করে চলেছেন! বলিউডের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যুগের চাহিদা অনুযায়ী নিজেকে দর্শকদের কাছে তুলে ধরেছেন অমিতাভ বচ্চন। অনেকেই মজা করে বলেন, যত দিন যাচ্ছে তত বয়স কমছে বিলুডের শাহেনশার। আর তার প্রমাণ আরও একবার দিলেন তিনি নিজেই।

তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে অমিতাভ একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তাঁর সাদা কালোতে একটি ছবি ধরা পড়ে। এই ছবিতে অমিতাভ বচ্চনকে দেখে চেনা দায়! শুধু তাই নয়, ছবিটি দেখে তাঁর বয়সের আন্জা করা খুবই কঠিন। সত্তর পেরিয়া যাওয়া একজন অভিনেতা নিজেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে এভাবে গড়ে তুলতে পারেন তা দেখে বিশ্বাস করা কঠিন।
সামনেই মুক্তি পাচ্ছে অমিতাভ-ঋষি অভিনীত ছবি '১০২ নট আউট'। ছবিতে বৃদ্ধ বাবার ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। আর ছেলের ভূমিকায় থাকছেন ঋষি কাপুর। অন্যদিকে 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতেও এক বিশেষ ভূমিকায় রয়েছেন তিনি। তবে মনে কার হচ্ছে অমিতাভের এই নতুন লুক অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' থেকে নেওয়া। এই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট সমেত অনেকে।












Click it and Unblock the Notifications