ধানবাদ , আসানসোলের কয়লাখনিতে জীবনের প্রথম চাকরির স্মৃতিচারণায় অমিতাভ! বিগ বি-র নয়া পোস্টে এলো বাংলা প্রসঙ্গ

ধানবাদ , আসানসোলের কয়লাখনিতে জীবনের প্রথম চাকরির স্মৃতিচারণায় অমিতাভ! বিগ বি-র নয়া পোস্টে এলো বাংলা প্রসঙ্গ

'পিকু' ছবিতে তাঁকে সাবলীলভাবে সাইকেলে বসে কলকাতার এপ্রান্ত থেকে এপ্রান্তে বিভিন্ন রকমের শট দিতে দেখেছেন অনেকেই। ফিল্মের দৃশ্যে যেভাবে অমিতাভ বাঙালি বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন, তা মন জয় করে নিয়েছিল বহু দর্শকের। সেই অমিতাভের সঙ্গে কিন্তু 'বাংলা কানেকশন' মানে শুধুই জয়া বচ্চন নন! রয়েছে আমিতাভের সঙ্গে কলকাতার বহু বছরের পুরনো এক সম্পর্ক। সেই স্মৃতির পাতাই কার্যত এদিন খুললেন বিগ বি।

কলকাতার স্মৃতি চারণা, উপলক্ষ্য কী?

কলকাতার স্মৃতি চারণা, উপলক্ষ্য কী?

যশ চোপড়ার 'কালাপাথর' ছবি ৪২ বছর পার করল। ছবিতে ৪২ বছর আগে অ্যাংরি ইয়াংম্যান অমিতাভকে দেখেছিলেন দর্শকরা। ছবিতে একজন ভারতীয় নেভি ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যায় বিগ বিকে। যিনি পরবর্তীকালে কয়লা খনিতে কাজ করতেন নিজের পুরনো জীবনকে ভুলে যেতে। সেই মাইলস্টোন ছবি এবার ৪২ বছর পার করল। আর সেই উপলক্ষ্য়েই অমিতাভ একটি ইনস্টাগ্রাম পোস্টে কালাপাথর ছবির বর্ষপূর্তির কথা স্মরণ করিয়ে দেন।

ধানবাদ-আসানসোলের কথা কেন এল?

ধানবাদ-আসানসোলের কথা কেন এল?

অমিতাভ বচ্চন এদিন তাঁর পোস্টে কালাপাথর ছবির ৪২ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে মুখ খোলেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে বলিউজের শাহেনশাহ সেই পুরনো দিনের স্মৃতিতে ভাসতে থাকেন। তিনি লেখেন, ছবি মুক্তি পেয়েছে বহু বছর হয়ে গিয়েছে। তবে এখনও তাঁর মনে আছে এক 'ক্যালক্যাটা কম্পানি'তে কয়লা বিভাগে তাঁর প্রথম চাকরির বিভিন্ন স্মৃতি। আর সেই প্রসঙ্গেই অমিতাভ লিখেছেন,'অনেক ঘটনা মনে পড়েছে ছবিতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। মনে পড়ছে যখন আমি ক্যালক্যাটা কম্পানি কয়লা বিভাগে কাজ করতাম, আমার প্রথম চাকরি ছবিতেযোগ দেওয়ার আগে। আসলে ধানবাদ আসানসোলের কয়লাখনিতে ছিল কাজ ।'

 কলকাতায় চাকরি করার সময় খেতেন ফুচকা?

কলকাতায় চাকরি করার সময় খেতেন ফুচকা?

সাম্প্রতিক এক ইন্টারভিউতে অমিতাভ বচ্চন বলেন, অনেকেই জানেন না যে তিনি ১৯৬২ সালে কলকাতায় চাকরি করতেন। সেখানে ৭ থেকে ৮ বছর কয়লাখনিতে কাজ করতেন অমিতাভ। এই প্রসঙ্গেই ২০১৬ সালে দেওয়া সাক্ষাৎকারে ডেকান হেরাল্ড সংবাদপত্রকে অমিতাভ জানিয়েছিলেন যে, ' শহরের অনেক কিছুই বদলে গিয়েছে। এখন শহরে বহু ফ্লাইওভার এসেছে।' এরসঙ্গেই তিনি জানিয়ে দেন যে চাকরি করার সময় অমিতাভ কলকাতায় ফুচকা খেতে দারুণ ভালোবাসতেন। আর চাকরি থাকাকালীন কলকাতায় ভিক্টোরিয়ার উল্টো দিকে তিনি ফুচকা খেতে যেতেন। একথা কার্যত স্পষ্টভাবে জানিয়েছেন বিগ বি।

 'কালাপাথর' এর মাল্টিস্টারকাস্ট

'কালাপাথর' এর মাল্টিস্টারকাস্ট

যশ চোপড়ার পরিচালনায় ও প্রযোজনায় ১৯৭৯ সালে মুক্তি পেয়েছিল 'কালাপাথর'। ছবিতে অমিতাভ ছাড়াও অভিনয় করেন শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, সঞ্জীব কুমাররা। অভিনয় করেছিলেন রাখী, পরভিন বাবি,নীতু সিং। আর ভিলেনের ভূমিকায় ছিলেন প্রেম চোপড়া। উল্লেখ্য, কলকাতায় বহু বছর চাকরির পর 'সাত হিন্দুস্তানি' নামে প্রথম ছবিতে অভিনয় করেন অমিতাভ। ছবিতে বাঙালি অভিনেতা উৎপল দত্তকে সহ অভিনেতা হিসাবে পাশে পান অমিতাভ। প্রথম ছবিটি সেভাবে না চললেও, থেমে থাকেনি অমিতাভের কেরিয়ার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

বিগ বি-র নয়া পোস্টে এলো বাংলা প্রসঙ্গ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+