কাঠুয়াকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন বিগ বি অমিতাভ বচ্চন
কাঠুয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে সরব গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেকেই প্রোফাইল পিকচার কালো করেছেন। প্রতিবাদে সামিল হয়েছে বলিউডও।
কাঠুয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে সরব গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেকেই প্রোফাইল পিকচার কালো করেছেন। প্রতিবাদে সামিল হয়েছে বলিউডও। এবার কাঠুয়া কাণ্ড নিয়ে প্রশ্ন করা হল মেগাস্টার অমিতাভ বচ্চনকে।

৭৫ বছরের এই অভিনেতা কাঠুয়া কাণ্ড নিয়ে যে কতটা বিরক্ত, ক্ষুব্ধ তা প্রকাশ পেল এক সাংবাদিক সম্মেলনে। অমিতাভ বচ্চনকে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় কাঠুার ঘটনাকে কেন্দ্র করে। জানতে চাওয়া হয় তাঁর প্রতিক্রিয়া। যার জবাবে অমিতাভ বলেন, 'ওই বিসয়ে কথা বলতে আমার ঘেন্না করছে। ওই বিষয়টির প্রসঙ্গ আর তুলবেন না। ...' তিনি কাঠুয়ার ঘচটনার মত সাংঘাতিক কাণ্ড নিয়ে কথা বলতেই রাজি হননি।
উল্লেখ্য, সামনেই মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর অভিনীত ছবি '১০২ নট আউট'। ছবিতে এক বাবা ও ছেলের মধ্যে যে আন্তরিকতার সম্পর্ক থাকে তা তুলে ধরে হয়েছে। দুজনের বৃদ্ধ বয়সে কেমন জীবনে তাঁর অভ্যস্ত হয়ে ওঠেন,সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ছবির গল্প। এই ছবিটির এক সাংবাদিক সম্মেলনে এদিন অমিতাভকে কাঠুয়া সংক্রান্ত প্রশ্ন করা হয়। যার জবাব দিতে গিয়ে ক্ষুব্ধ হয়ে যান অমিতাভ বচ্চন।












Click it and Unblock the Notifications