শহিদ জওয়ানদের পরিবারের পাশে অমিতাভ, আহ্বান জানাচ্ছেন নতুন উদ্যোগের

সমাজসেবায় বহুবার বহু ক্ষেত্রে এগিয়ে আসতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সমাজের প্রয়োজনে তিনি সাহায্যে এগিয়ে এসেছেন বহু সময়ে। ফের একবার এরকমই মহৎ উদ্যোগে এগিয়ে এলেন অমিতাভ।

সমাজসেবায় বহুবার বহু ক্ষেত্রে এগিয়ে আসতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সমাজের প্রয়োজনে তিনি সাহায্যে এগিয়ে এসেছেন বহু সময়ে। ফের একবার এরকমই মহৎ উদ্যোগে এগিয়ে এলেন অমিতাভ।

শহিদ জওয়ানদের পরিবারের পাশে অমিতাভ, আহ্বান জানাচ্ছেন নতুন উদ্যোগের

তিনি যে শুধুমাত্র বড় সুপারস্টারই নন, একজন বড় মনের ব্যক্তিত্ব। পোলিও , টিবি, স্বচ্ছভারত অভিযানের মত একাধিক সমাজের উন্নয়নমূলক উদ্যোগে সামিল হন তিনি। সরকারের হয়ে একাধিক উদ্যোগে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন । এবার শহিদ জওয়ানদের পরিবারের সদস্যদের সাহায্যার্থে দেশের নাগরিকদের আহ্বানে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন। এবার অমিতাভ বচ্চনকে নতুন এক ভূমিকায় দেখা যাবে, যেখানে তিনি ভারতীয় সেনার শহিদ জওয়ানদের পরিবারের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানাবেন।

সূত্রের দাবি, দেশের শহিদ সেনা জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য অমিতাভ বচ্চন প্রায় ২ কোটি টাকা দান করতে চলেছেন।তিনি দান করতে চলেছেন দুঃস্থ কৃষকদের পরিবারকেও। এজন্য তিনি একটি বিশেষ দলও গঠন করেছেন, যাতে এই টাকার অর্থ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে। দলটি এই বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, বলিউডের এই নামী অভিনেতা সামাজিক উদ্যোগের পাশাপাশি আপাতত ব্যস্ত রয়েছেন 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+