হাওড়া ব্রীজে পিকু-র শুটিংয়ে বিগ বি, দীপিকা, ইরফান

ব্যস্ততম হাওড়া ব্রীজে শুটিং করা চারটি খানি কথা নয়। রোজ হাজার হাজার যান চলাচল করে এই হাওড়া ব্রীজ দিয়ে। যদিও এই ভিড়ই তো হাওড়া ব্রীজের আকর্ষণ। এদিন শুধু বিগ বি ই নয় ছবির বাকি দুই তারকা দীপিকা পাডুকোন ও ইরফান খানকেও দেখা গিয়েছে। উপস্থিত জনতার উদ্দেশ্য হাত নাড়িয়ে অভিনন্দনও জানিয়েছেন তাঁরা।
শুক্রবারের এই অভিজ্ঞতা অনবদ্য বলে ব্যাখ্যা করেছেন বিগ বি। এদিন টুইটারে টুইট করে জানিয়েছন, ভোর চারটেয় উঠেছি...হাওড়া ব্রীজে! সমবেদী জনতা, ভালবাসা ও স্নেহ এবং স্থানীয় পুলিশের দুর্দান্ত ব্যবস্থাপনা! ধন্যবাদ!
অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন ও ইরফান খান অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালে।












Click it and Unblock the Notifications