মনোহর পার্রিকরকে নিয়ে স্মৃতিচারণায় অমিতাভ! বলিউড জানাল শ্রদ্ধার্ঘ

বহুদিন ধরেই আগ্নাশ্যয়ের ক্যানসারে ভুগছিলেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। ক্যানসারে সঙ্গে দীর্ঘ লড়াই শেষ করে রবিবার জীবনাবসান হয় তাঁর।

বহুদিন ধরেই আগ্নাশ্যয়ের ক্যানসারে ভুগছিলেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। ক্যানসারে সঙ্গে দীর্ঘ লড়াই শেষ করে রবিবার জীবনাবসান হয় তাঁর। মনোহর পার্রিকরের প্রয়াণে রীতিমত শকস্তব্ধ বলিউডও। অমিতাভ বচ্চন থেক লতা মঙ্গেশকররা এদিন শ্রদ্ধার্ঘ জানান মনোহর পার্রিকরকে।

'একজন ভদ্র , সরল মনের মানুষ'

অমিতাভ বচ্চন নিজের স্মৃতিচারণায় এদিন মনোহর পার্রিকরকে নিয়ে একাধিক বিষয় তুলে ধরেন। তিনি জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে এদিন ভদ্র , মিতভাষী, ও সরল মনের মানুষ বলে আখ্যা দেন অমিতাভ। নিজের টুইটে অমিতাভ দাবি করেন, বহুবার মনোহর পার্রিকরের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ হয়েছিল।প্রাক্তন মন্ত্রীর প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

ভিকি কৌশল

'উরি' ছবিটি তৈরি হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। ভারতের যে সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মুখ ছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকার। ছবিতে এক সাহসী সেনা জওয়ানের ভূমিকায় দেখা যায় অভিনেতা ভিকি কৌশলকে। এদিন ভিকিও প্রয়াত মন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘজ্ঞাপন করেন।

অনুপম খের

অভিনেতা অনুপম খেরও এদিন মনোহর পার্রিকরের অকাল প্রয়াণের পর শোকজ্ঞাপন করেন। ৬৩ বছর বয়সী এই বিজেপি নেতার মৃত্যুতে রীতিমত শোকস্তব্ধ অনুপম খেরও।

লতা মঙ্গেশকর

মনোহর পার্রিকরকে 'অত্যন্ত সৎ' ব্যক্তিত্ব হিসাবে সম্বোধন করে একটি টুইট করেন লতা মঙ্গেশকর।

অক্ষয় কুমার

মনোহর পার্রিকরের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড অভিনেতা অক্ষয় কুমারও।

সঞ্জয় দত্ত

কংগ্রেস নেতা তথা অভিনেতা সুনীল দত্তের পুত্র বলিউড তারকা সঞ্জয় দত্তও এদিন মনোহর পার্রিকরের প্রয়াণে শোকজ্ঞাপন করেন। টুইটারে এদিন তিনি শোক প্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+