পাকিস্তানে বন্দি উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতেই হবে! সোচ্চার অমিতাভ থেকে রণবীররা

সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে হবে ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। গোটা দেশ এই মুহূর্তে এমনই দাবিতে সোচ্চার।

সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে হবে ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। গোটা দেশ এই মুহূর্তে এমনই দাবিতে সোচ্চার। ১৩০ কোটির দেশের এখন একটাই প্রার্থনা , ফিরিয়ে আনা হোক পাক জেলে বন্দি অভিনন্দনকে। আর সেই প্রার্থনাতেই সামিল হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন থেকে রণবীর সিংরা।

অমিতাভের টুইট

অমিতাভ বচ্চন এদিন ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কমান্ডার অভিনন্দনকে নতশিরে কুর্ণিশের বার্তা দিয়েছেন। পাশাপাশি তাঁকে ফিরিয়ে আনবারও দাবি তুলেছেন।

রণবীর সিং এর টুই

'সিম্বা' অভিনেতা রণবীরেরও দাবি যেকোনও মূল্যে দেশের মাটিতে ফিরিয়ে আনা হোক উইং কমান্ডার অভিনন্দনকে। তিনি জানান গোটা দেশ উইং কামান্ডারের সঙ্গে রয়েছে।

সুস্মিতা সেন

যুদ্ধের বিরোধিতা করে সুস্মিতার দাবি সুস্থভাবে ফিরে আসুন ভারতীয় পাইলট। পাশাপাশি এবিষয়ে পাকিস্তানিরাও দাবি তুলেছেন অভিনন্দনকে ফিরিয়ে দেওয়ার। সেই বিষয়কেও সমর্থন জানান সুস্মিতা।

ইমরান হাশমি

বলিউড তারকা ইমরান হাশমিও দোটা দেশের সঙ্গে অভিনন্দনকে ভারতের ফিরিয়ে আনবার প্রার্থনার সামিল। তিনিও উইং কামান্ডারের সুস্থভাবে ফিরে আসবার প্রার্থনায় সামিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+