জয়াকে পাশে নিয়ে দুর্গাপুজোয় মাতলেন অমিতাভ, দেখুন পুজোর ছবি
দেশের বিভিন্ন অংশে জাঁকজমক সহকারে পালিত হচ্ছে দুর্গাপুজো। সাধারণ মানুষ থেকে সেলেব, সকলেই মেতেছেন মাতৃ আরাধনায়। পুজোর আনন্দে গা ভাসিয়েছেন বলিউড শাহেনশা বিগ বি অমিতাভও।
দেশের বিভিন্ন অংশে জাঁকজমক সহকারে পালিত হচ্ছে দুর্গাপুজো। সাধারণ মানুষ থেকে সেলেব, সকলেই মেতেছেন মাতৃ আরাধনায়। পুজোর আনন্দে গা ভাসিয়েছেন বলিউড শাহেনশা বিগ বি অমিতাভও।

মুম্বইয়ের খারে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে হাজির হন অমিতাভ বচ্চন। এদিন অমিতাভের সঙ্গে ছিলেন জয়া বচ্চন ও মেয়ে শ্বেতা। তবে দেখা যায়নি অভিষেক ও পুত্রবধূ ঐশ্বর্যকে । সাবেকি সাজে দেখা গেল অমিতাভকে । কুর্তা পায়জামা পরে,অষ্টমীর অঞ্জলি দিতে দেখা যায় বলিউডের এই সুপারস্টারকে।

এদিন জয়া ও মেয়ে শ্বেতাকে দেখা গেল শাড়িতে । সাবেকি সাজে অষ্টমীর দিন মুম্বইয়ের দুর্গাপুজো মাতিয়ে দেয় বচ্চন পরিবার।

Click it and Unblock the Notifications