হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন! গত ৩ দিন ধরে চলছে চিকিৎসা
হাসপাতালে ভর্তি অভিনেতা অমিতাভ বচ্চন। গত ৩ দিন ধরে মুম্বইয়ের একটি নামী হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। জানা গিয়েছে লিভারে সমস্যার জেরে আচমকাই বলিউড সুপারস্টারকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২ টো নাগাদ বলিউড তারকাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর থেকে সেখানেই চলছে তাঁর চিকিৎসা। বচ্চন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা প্রতিনিয়ত হাসপাতালে গিয়ে দেখা করে আসছেন অভিনেতার সঙ্গে। প্রসঙ্গত, সত্তোরোর্ধ্ব অমিতাভে বচ্চনের লিভারের ৭৫ শতাংশই অক্ষম হয়ে পড়েছে। আর তার জেরেই শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলে খবর।
উল্লেখ্য, ১৯৮২ সালে একটি দুর্ঘটনার পর থেকে তিনি হেপাটাইটিস বি -এর শিকার। এরপর থেকেই বিভিন্ন সময়ে অমিতাভ বচ্চনের স্বাস্থ্যের অবনতি হয় বলে দাবি বচ্চন পরিবার ঘনিষ্ঠদের।












Click it and Unblock the Notifications