বিগ বি-র মাথায় কিছু নেই, কাটজুর এই মন্তব্যের কি উত্তর দিলেন অমিতাভ, জেনে নিন

কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু ফেসবুকে বলিউডের অন্যতম সুপারস্টার অমিতাভ বচ্চনকে নিয়ে একটি পোষ্ট করেন যার থেকেই বিতর্কের সূত্রপাত হয়। [অমিতাভ অভিনীত 'পিঙ্ক'কে কেন 'A'সার্টিফিকেট দিল না সেন্সর বোর্ড?]

ফেসবুক পোষ্টটিতে প্রাক্তন বিচারপতি লেখেন, অমিতাভ বচ্চনের মাথায় মাথায় কিছু নেই। এই নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। বিভিন্ন সোস্যাল মিডিয়াতে অমিতাভ ভক্তরা এই নিয়ে কড়া সমালোচনা করেন কাটজুর। কিন্তু বিগ বি বেশ কিছুদিন এই নিয়ে কোন মন্তব্য করেননি। [শিক্ষক দিবস স্পেশাল : চিঠিতে দুই নাতনিকে কি বার্তা দিলেন বিগ বি?]

বিগ বি-র মাথায় কিছু নেই, কাটজুর এই মন্তব্যের কি উত্তর দিলেন অমিতাভ, জেনে নিন

শেষ পর্যন্ত নীরবতা ভেঙে প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের সোজা সাপটা উত্তর দিয়েছেন শাহেনশাহ। একটি সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে বিগ বি বলেন, তাঁর মাথা 'খাল্লাস' হয়ে গেছে। এখানেই না থেমে তিনি আরও বলেন, "কাটজু ঠিকই বলেছেন। আমার মাথায় সত্যিই কিছু নেই কারন আমার ভাবার ক্ষমতা শেষ হয়ে গেছে।" [(ছবি) অমিতাভ বচ্চনকে নিয়ে ইন্টারনেটের জনপ্রিয় কিছু জোকস ]

অনেকেই মনে করছেন 'পিঙ্ক' সিনেমায় অমিতাভের যে আইনজীবির চরিত্রে অভিনয় করেছেন সেই প্রসঙ্গেই কাটজু এই কটাক্ষ করেন। যদিও অমিতাভ জানান, যে তাদের মধ্য কোনও শত্রুতা নেই। উল্লেখ্য 'পিঙ্ক' সিনেমাটি যেমন জনপ্রিয় হয়েছে তেমনি অমিতাভের চরিত্রটিও দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। [রোবট ২ : একসঙ্গে অভিনয়ে দেখা যাবে দুই সুপারস্টার অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+