খেয়ে খেয়ে নাদা ভুঁড়ি বাগালেন বিগ বি!

বাকি অভিনেতারা যেখানে সিক্স প্যাক অ্যাব, এইট প্যাক অ্যাবের দৌড়ে মেতেছেন সেখানে বিগ বি ফ্যামিলি প্যাক বানাতে ব্যস্ত। বিভ্রান্ত? বুঝলেন না তো বিষয়টা ? আসলে পিকু ছবির জন্য এবার নয়া অবতার ধারণ করলেন বিগ বি (ছবিতে দেখুন)। আর তাতে চরিত্রের চাহিদা ছিল নাদা পেট। তাই নকল ভুঁড়ির পথে না গিয়ে আসল ভুঁড়ি বানানোর দিকেই মজেছেন শাহেনশা।

ভুঁড়ি বাড়ানোর জন্য বিশেষ ডায়েটও শুরু করেছিলেন বিগ বি। সেই ডায়েট অনুযায়ী, যা খুশী খান আর বেশি পরিমাণে খান। বিগ বি ঘণিষ্ঠ সূত্রের খবর খাদ্যরসিক অমিতজি এই ডায়েটে বেশ খুশি।
পিকু ছবি পরিচালনা করছেন সুজিত সরকার। এই ছবিতে বিগ বি ছাড়াও দীপিকা পাডুকোন ও ইরফান খান মুখ্যচরিত্রে অভিনয় করবেন। ছবির প্রথমার্ধের শুটিং অগস্ট-সেপ্টেম্বর ২০১৪ হয়ে গিয়েছে। এখন দ্বিতীয়ার্ধের শুটিং চলছে।
পরিচালকের কথায়, "বাবা ও মেয়ের সম্পর্কের কাহিনীতে সেরা প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের একত্রে আনা হয়েছে। বচ্চনজি ছাড়াও দীপিকা ও ইরফানকে পরিচালনা করাটা আমার কাছে সৌভাগ্যের। যে ৩ জন এই ছবিতে অভিনয় করছেন তারা অভিনয়ের পাওয়ার হাউজ, এর থেকে ভাল আমার জন্য আর কীই বা হতে পারে? "












Click it and Unblock the Notifications