'অসম অসহায়'! অক্ষয়ের পথ ধরে কী করলেন অমিতাভ
বন্যায় বিধ্বস্ত অসম। বাণভাসী কয়েক লাখ মানুষ। প্রায় ২৯ টির মতো জেলা সেখানে জলের তলায়। অসহায় মানুষ খুঁজছেন ত্রাণ।
বন্যায় বিধ্বস্ত অসম। বাণভাসী কয়েক লাখ মানুষ। প্রায় ২৯ টির মতো জেলা সেখানে জলের তলায়। অসহায় মানুষ খুঁজছেন ত্রাণ। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে ক্রমেই অসমে ত্রাণের কাজে নামছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। আর সেই অসমের পাশে এবার অমিতাভ বচ্চন।

অক্ষয় কুমারের পর এবার অমিতাভ বচ্চনও একই রাস্তায় হাঁটলেন। অসমের বন্যায় অক্ষয়ের ত্রাণ সাহায্যের পর এবার অমিতাভ বচ্চন এগিয়ে এলেন অসমের ত্রাণে। সেরাজ্যের ত্রাণ তহবিলে ৫১ লাখ টাকা দান করেছেন বলিউডের শাহেনশাহ। আর অই ত্রাণ সাহায্যের কথা জানিয়েছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
Assam is in distress .. the floods have caused great damage .. send care and assistance for our brothers and sisters .. contribute generously to the CM Relief Fund .. I just did .. HAVE YOU ..? 🙏🙏🙏 https://t.co/DZIpxZ0eOl
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2019
অসমের মুখ্যমন্ত্রীর টুইটবার্তার প্রেক্ষিতে অমিতাভ বচ্চন জানান, 'অসমের পরিস্থিতি অসহায়। সেখানে বন্যা খুবই খারাপ পরিস্থিতি তৈরি করেছে। ...' পাশাপাশি তিনি সকলকে অসমের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।












Click it and Unblock the Notifications