‌করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন অমিতাভ কবিতার মধ্য দিয়ে সকলকে নিরাপদে থাকতে বললেন

‌করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন অমিতাভ কবিতার মধ্য দিয়ে সকলকে নিরাপদে থাকতে বললেন

করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বের সঙ্গে এই দেশকেও। এই মারণ ভাইরাসকে ইতিমধ্যেই মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কোভিড–১৯ নিয়ে উদ্বিগ্ন বলিউড থেকে হলিউড সেলেবরাও। বৃহস্পতিবার অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেই ভিডিওতে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছেন তিনি। যদিও তা কবিতার মাধ্যমে।

করোনা ভাইরাস নিয়ে বিগ বি উদ্বিগ্ন

করোনা ভাইরাস নিয়ে বিগ বি উদ্বিগ্ন

ভিডিওর শুরুতেই শোলে অভিনেতাকে করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী প্রকোপের বিষয়ে বলতে শোনা যায় এবং তিনি জানান যে এই মহামারির জন্য মানুষ ভয়ে-আতঙ্কে রয়েছে। এরপর বিগ বি নিজের লেখা কবিতার মধ্য দিয়ে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। তিনি তাঁর অনুগামীদের উপদেশ দিয়েছেন যে বারে বারে হাত ধুয়ে নিন এবং নিরাপদে থাকুন। এই ভিডিও শেয়ার করার পর বিগ বি টুইটারে লেখেন, ‘‌কোভিড-১৯ নিয়ে উদ্বেগে রয়েছি। কবিতার মধ্য দিয়ে সেটা প্রকাশ করলাম। দয়া করে নিরাপদে থাকুন।'‌ ভিডিওতে ৭৭ বছরের অভিনেতা আমলা ও কালোজিরে দিয়ে তৈরি পানীয় সেবন করার পরামর্শ দিয়েছেন। ভিডিওর শেষে তিনি জানিয়েছেন সতর্কতামূলক নিয়মগুলি মেনে চলুন এবং মহামারির সঙ্গে লড়াই করুন।

করমর্দন নয় নমস্কার করুন, বার্তা প্রিয়াঙ্কার

করমর্দন নয় নমস্কার করুন, বার্তা প্রিয়াঙ্কার

অমিতাভের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়াও কোভিড-১৯ নিয়ে তাঁর ইনস্টাতে ভিডিও শেয়ার করেছেন। বৃহস্পতিবার তিনি জনগণকে নিরাপদে থাকার জন্য বলেছেন। পিগি চপস নিজের নমস্কারের ভঙ্গীতে বেশ কয়েকটি ছবির কোলাজ করে তিনি লিখেছেন, ‘নমস্কারই সবকিছু। বিশ্বের পরিস্থিতি এখন অন্যরকম তাই এটা পুরনো হলেও এটি কুশল বিনিময়ের নতুন পদ্ধতি। দয়া করে সকলে নিরাপদে থাকুন।'‌‌

কোভিড–১৯–এ আক্রান্ত সস্ত্রীক টম হাঙ্কস

কোভিড–১৯–এ আক্রান্ত সস্ত্রীক টম হাঙ্কস

এদিন হলিউড অভিনেতা টম হাঙ্কস সোশ্যাল মিডিয়াতে করোনা ভাইরাস নিয়ে এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি এবং তাঁর স্ত্রী রিতা উইলসন দু'‌জনেই করোনা ভাইরাসে আক্রান্ত। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌আমরা একটু ক্লান্ত অনুভব করছি। আমাদের ঠাণ্ডা লেগেছে এবং দেহের কিছু অংশে ব্যাথাও রয়েছে। রিতার ঠাণ্ডা লাগছে আর সেরে যাচ্ছে। একটু জ্বরও রয়েছে। যদি সব উপসর্গ সঠিক হয়, বিশ্বে এখন যেটা চলছে, আমরা করোনা ভাইরাসের পরীক্ষা করাই এবং ফল পজিটিভ এসেছে।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+