শাহরুখকে সামনে দেখেই 'বদলা' নিয়ে ফেললেন অমিতাভ! প্রকাশ্যে ঘটনার ভিডিও
সামনে পেয়েই শাহরুখের সঙ্গে 'বদলা' নেওয়ার কাজটা সেরেই ফেললেন অমিতাভ! যখন বলিউডের বাদশার মুখোমুখি শহেনশাহ, তখন সেই সাক্ষাৎ নিয়ে আলোচনা তো উঠে আসবই।
সামনে পেয়েই শাহরুখের সঙ্গে 'বদলা' নেওয়ার কাজটা সেরেই ফেললেন অমিতাভ! যখন বলিউডের বাদশার মুখোমুখি শহেনশাহ, তখন সেই সাক্ষাৎ নিয়ে আলোচনা তো উঠে আসবই। আর যেখানে শাহরুখ প্রযোজিত ছবিতে অভিনয় করছেন খোদ অমিতাভ।

শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্টের ছবি 'বদলা' তে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন 'পিঙ্ক 'ফিল্মের সহ অভিমনেত্রী তাপসী পান্নু। আর এদিন ছবি নিয়ে এক আলোচনায় এক ফ্রেমে ধরা দেন শাহরুখ ও অমিতাভ। আর সেখানেই শাহরুখের বিরুদ্ধে অনুযোগ করেন অমিতাভ। কার্যত ছবির নাম 'বদলা'র সুরেই বিগ বি বলেন,অমিতাভারে পছন্দ করা 'বদলা' ছবির পোস্টারটি বাতিল করে দিয়েছেন শাহরুখ! আর সেটা তিনি প্রোডাকশন টিমের কাছ থেকে জানতে পারেন।
This was so much happiness. https://t.co/NWUBJTMrNQ
— Shah Rukh Khan (@iamsrk) March 4, 2019
আর এর জবাবে শাহরুখ জানিয়ে দেন কেন তিনি অমিতাভের পছন্দের পোস্টারটি ব্য়বহার করতে দেননি। গোটা ঘটনার ভিডিও তুলে ধরা হয় ভিডিও প্রকাশিত হয়েছে ইন্টারনেটে। আর তার সঙ্গেই শাহরুখও টুইটারে এক মজাদার বার্তা দিয়ে ভিডিওটি শেয়ার করেন।












Click it and Unblock the Notifications