ফুটবল-প্রেমী অমিতাভ হঠাৎ এমন রূপে কেন! ছবি পোস্ট করে যা জানালেন
সম্প্রতি শেষ হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ। ফুটবল জ্বরের রেশ এখনও কাটিয়ে উঠতে পারছে না বিশ্বের নান প্রান্ত। দিকে দিকে আলোচনা ফাইনাল ম্যাচে ফ্রান্সের জয় নিয়ে।
সম্প্রতি শেষ হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ। ফুটবল জ্বরের রেশ এখনও কাটিয়ে উঠতে পারছে না বিশ্বের নান প্রান্ত। দিকে দিকে আলোচনা ফাইনাল ম্যাচে ফ্রান্সের জয় নিয়ে। কোথাও বা ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ট্র্যাজেডিও উঠে আসছে আলোচনায়। বিশ্বকাপ ফাইনাল দেখতে একাধিক নামী তারকা হাজির ছিলেন রাশিয়ায়। হাজির ছিলেন অমিতাভ বচ্চনও। বিগ বির সঙ্গে ছিলেন তাঁর নাতি অগস্ত্য ও নাতনি নব্য নভেলি।

ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরও রাশিয়া সফরে নাতি নাতনিদের সঙ্গে মেজাজে সময় কাটাচ্ছেন বলিউড শাহেনশা বিগ বি। সেখানের ঠাণ্ডায় যদিও তিনি একটু কাবু হয়ে পড়েছেন, তবুও ভোল্গার পাড়ে বিভিন্ন আমোদ প্রমোদ ও ক্রজে চড়ে আনন্দ করছেন অমিতাভ ও নব্যরা। এদিকে, রাশিয়ার ঠাণ্ডায় থাকা অমিতাভ বচ্চন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, সাদা কম্বলে নিজেকে মুড়ে ফেলেছেন বিগ বি। আর সেই ছবি পোস্ট করে নিজেকে 'ইটি' (ভিনগ্রহের প্রাণী)-র সঙ্গে তুলনা করেন অমিতাভ।
যদিও অমিতাভের এই পোস্ট-এ ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে সেভাবে কোনও মন্তব্য উঠে আসেনি। তবে তবে শ্যুটিং এর ব্যস্ততা কাটিয়ে এই গোটা সময়টা যে তিনি উপভোগ করছেন প্রিয়জনেদের সঙ্গে তা জানাতে ভোলেননি অমিতাভ।












Click it and Unblock the Notifications