দোহা-কোচি বিমান কাহিনী নিয়ে বড়পর্দায় আসতে চলেছেন অমিতাভ-অজয়

দোহা-কোচি বিমান কাহিনী নিয়ে বড়পর্দায় আসতে চলেছেন অমিতাভ-অজয়

বেশ কয়েক বছর পর আবার একসঙ্গে পর্দায় দেখা যেতে চলেছে বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন এবং অজয় দেবগনকে। আর এবার পর্দায় অন্য রকম ভাবে ফরছেন এই দুই তারকা। মূলত সত্য ঘটনা অবলম্বনে নতুন সিনেমা নিয়ে আসছেন অজয় দেবগন। আর সেখেনি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সিনিয়র বচ্চনকে।

ফের পরিচালকের আসনে অজয়

২০১৬ সালে 'শিবায়' এর পর ফের পরিচালক হিসেবে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন অজয় দেবগন। ছবিটির মূল প্রেক্ষাপট হল, দোহা-কোচি বিমান কাহিনীর একটি সত্যি ঘটনা। কিন্তু সেটা স্বীকার না করে এগিয়ে চলাটা অন্যায়।' মাটি থেকে প্রায় ৩৫,০০০ ফুট উপরে আসলে ঠিক কী ঘটেছিল তা খুঁজে বের করা।

আসছে রানওয়ে-৩৪

ছবির নাম রানওয়ে-৩৪। ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন, অমিতাভ বচ্চন, রুকুল প্রীতের মতো অভিনেতা অভিনেত্রীরা। সোমবার সেই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৯ এপ্রিল। অজয় দেবগন নিজে টুইটে লিখেছেন, প্রতিটি সেকেন্ড গণনা করে। অজয় ​​দেবগন ফিল্মস গর্বের সঙ্গে রানওয়ে ৩৪-এর ট্রেলার উপস্থাপন করে। আমরা টেক অফের জন্য প্রস্তুত।

 পাইলটের ভূমিকায় অজয় দেবগন

পাইলটের ভূমিকায় অজয় দেবগন

ছবিটিতে পাইলটের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে অজয় দেবগনকে। খারাপ আবহাওয়ার মধ্যে একটি বিমান কে অবতরণ করা কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন অজয় দেবগন ও রকুলপ্রিত। ঘটনাটির তদন্ত করার দায়িত্ব পড়েছিল অমিতাভ বচ্চনের উপর। দৃশ্যমানতা এর অভাবে বিপদের মুখে পড়েছিলেন যাত্রীরা। সেই পরিস্থিতি থেকে কিভাবে কি হল তাই স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। আসল সত্য কী? কীভাবে মামলার নিষ্পত্তি হয়েছিল তা ছবিটি দেখলেই বোঝা যাবে।

সত্য ঘটনা অবলম্বনে ছবি

সত্য ঘটনা অবলম্বনে ছবি

রানওয়ে ৩৪ হল ২০১৫ সালের জেট এয়ারওয়েজের দোহা-কোচি ফ্লাইটে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর ভিত্তি করে একটি ড্রামা থ্রিলার।

কম দৃশ্যমানতার কারণে সমস্যার মুখোমুখি হয়েছিল দোহা-কোচি ফ্লাইট। সেটি পর্যায়ক্রমে বিপদ থেকে উদ্ধার হয়েছিল। মঙ্গত পাঠকের সঙ্গে একত্রে অজয়দেবগান ছবিটি পরিচালনা করছেন। বিক্রান্ত শর্মা, সন্দীপ হরিশ কেওলানি, তারলোক সিং জেঠি, হাসনাইন হুসেনি এবং জয় কানুজিয়া। ছবিটি আদৌ কেমন হবে, তার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+