চিনতে পারছেন এনাকে! 'লিক' হল 'ঠগস অফ হিন্দোস্তান' -এর কিছু তাক লাগানো ছবি
'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে অমিতাভ বচ্চন ও আমির খানের নয়া লুক সাড়া ফেলতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে।
সকালেই খবর আসে যোধপুরে 'ঠগস অফ হিন্দোস্তান ' ছবির শ্যুটিং এর সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। সেখবরে উদ্বেগ ছড়ায় দেশে। আর তার কয়েক ঘণ্টার মাথায় 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে অমিতাভ বচ্চন ও আমির খানের নয়া লুক সাড়া ফেলতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে।

ছবিতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ দরিদ্র ব্যক্তির ছবি। যাঁর চশমা একটি চোখের জন্য কাজ করে। অমিতাভ বচ্চনকে এর আগে কখনও এমন লুক-এ দেখা যায়নি। 'পহেলি' ছবিতে রাজস্থানের এক বাসিন্দার ভূমিকায় অভিনয় করলেও, এমন লুক নিয়ে তিনি আগে কখনওই ধরা দেননি। তাঁর ছবিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, গালের আয়তনকেও সরু করে দেওয়া হয়েছে। অত্য়ন্ত বড়মাপের অভিনেতা ছাড়া নিজের চেহারায় এমন ভোল বদল ৭০ বছর বয়সে কারোর পক্ষেই করা সম্ভব নয়। এই ছবি থেকেই বোঝা যাচ্ছে এখনও ফিল্মের প্রতি তথা নিজের কাজের প্রতি কতটা নিজেকে উৎসর্গ করে দিতে ভালোবাসেন বিগ বি অমিতাভ। আর সেজন্যই হয়তো তিনি বলিউডের শহেনশা।

শুধু অমিতাভ বচ্চনই নয়, এই ছবিতে রয়েছেন আরেক তারকা অভিনেতা আমির খান। এতদিনে আমিরের গুণমুগ্ধরা জানেন , আমিরের নতুন ছবি মানেই নতুন লুক। আর 'ঠগস অফ হিন্দোস্তান' তার ব্যাতিক্রম নয়। লিক হওয়া আমিরের এই ছবিই তার পরিচয় দিচ্ছে। এই গোটা ফিল্মটি ১৮৩৯ সালে ফিলিপ মিডওজ টেলারের লেখা একটি উপন্যাসের অনুকরণে তৈরি হচ্ছে। ছবিতে আমির -অমিতাভ ছাড়াও রয়েছেন, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ। তবে ফিল্মের এই তাক লাগানো লুক -এর ছবি কীভাবে লিক হল, সে সম্পর্কে কিছুই জানা যায়নি।












Click it and Unblock the Notifications