শিবের 'নীলকণ্ঠ' হওয়ার অজানা গল্প এবার ওয়েবের পর্দায়! আসছে 'বেস্ট সেলার'-র ওয়েব সিরিজ
'মেলুহা' কী? তার সঙ্গে শিবের যোগ কোথায়? শিব কি শুধুই সমুদ্র মন্থনের সময়েই বিষয় কণ্ঠে দারণা করে নীলকণ্ঠ হয়ে ছিলেন? নাকি শিবের এই নীলকণ্ঠ রূপের নেপথ্য়ে রয়েছে আরও এক কাহিনি!
'মেলুহা' কী? তার সঙ্গে শিবের যোগ কোথায়? শিব কি শুধুই সমুদ্র মন্থনের সময়েই বিষয় কণ্ঠে দারণা করে নীলকণ্ঠ হয়ে ছিলেন? নাকি শিবের এই নীলকণ্ঠ রূপের নেপথ্য়ে রয়েছে আরও এক কাহিনি! এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমিশ ত্রিপাঠির লেখা বেস্ট সেলর 'দ্য ইমমর্টালস অফ মেলুহা'তে। এই বইটির সাফল্যের পর শিবের মহিমা ঘিরে আরও ২ টি বই প্রকাশ করেন আমিশ । আর এই শিবা ট্রাইয়োলজি কার্যত সাম্প্রতিককালের অন্যতম আলোড়ন ফেলে দেওয়া বই।

এবার আমিশ ত্রিপাঠির 'শিবা ট্রাইয়োলজি'ই উঠে আসতে চলেছে ওয়েবের পর্দায়। এককালে শোনা গিয়েছিল করণ জোহরের প্রযোজনায় এই গল্প অবলম্বনে তৈরি হওয়া ছবিটিতে অভিনয় করবেন হৃতিক রোশন। তবে কয়েকটি জটিলতার জেরে সেই প্রজেক্ট ভেস্তে যায়। ফলে সিনেমার পর্দা থেকে 'শিবা ট্রাইয়োলজি' আপাতত ওয়েবের পর্দায় আসছে।
প্রসঙ্গত, এই সিরিজের লেখর আমিশ ত্রিপাঠিকে রাতারাতি এই সিরিজ কোটিপতি করে দেয় বলে খবর ছিল। আর সেই লেখকের সাম্প্রতিক বই 'রাবণ: এনিমি অফ আর্যাবর্ত'। এই বইটি সদ্য প্রকাশিত হয়েছে। আর এই বই প্রকাশ অনুষ্ঠানেই ওয়েব সিরিজের কথা নিজে স্বীকার করেছেন আমিশ ত্রিপাঠি।












Click it and Unblock the Notifications