'দত্ত' ছবিতে রণবীরের বাবার ভূমিকায় আমির খান!

রাজকুমার হিরানির পরিচালিত অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক 'দত্ত' তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে কে অভিনয় করবেন তাই নিয়ে এতদিন ধোঁয়াশা তৈরি হয়েছিল। এখন শোনা যাচ্ছে এই চরিত্রের জন্য পরিচালক আমির খানকেই বেছে নিতে চলেছেন। ['আন্দাজ আপনা আপনা ২'-এ অভিনয়ের জন্য প্রস্তুত আমির-সলমন, বললেন রাজকুমার সন্তোষী]

ঘনিষ্ট মহল থেকে জানা গিয়েছে, পরিচালক রাজু হিরানি রণবীরের বাবার চরিত্রে অভিনয়ের জন্য মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমির খানকে এই চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পরিচালক। রাজকুমার হিরানির মতে এই চরিত্রে অভিনয় করার জন্য যে দক্ষতার প্রয়োজন তা একমাত্র আমিরের মধ্যেই আছে। [(ছবি) কেন দীপিকাকে 'চিট' করেছিলেন, চমকে দেওয়া স্বীকারোক্তি রণবীর কাপুরের!]

'দত্ত' ছবিতে রণবীরের বাবার ভূমিকায় আমির খান!

আমির এই চরিত্রটিতে অভিনয় করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে শেষ পর্যন্ত যদি আমির রাজি হয়ে যান তাহলে রণবীর-আমির জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখার সুযোগ পাবেন দর্শকরা। [ক্যাটরিনার সঙ্গে দেখা করতে হাজির রণবীর: ভাঙা সম্পর্ক কি জোড়া লাগবে এবার?]

প্রসঙ্গত রাজু হিরানি এবং সঞ্জয় দত্ত বহু দিনের পুরনো বন্ধু। এর আগে রাজকুমার হিরানির পরিচালনায় 'মুন্নাভাই এমবিবিএস' ও 'লগে রহো মুন্নাভাই' ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। অভিনেতা সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবনে নানা উত্থান পতন ঘটনা অনেকেরই জানা। জানা গিয়েছে এইসব জানা অজানা জীবন কাহিনীর উপরে ভিত্তি করেই 'দত্ত' ছবিটি তৈরি করতে চলেছেন পরিচালক। [নতুন গার্লফ্রেন্ড? রণবীর কাপুরের সঙ্গে কোনওদিনও দেখাই হয়নি, বললেন ভারতী মলহোত্রা]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+