২০২০ ক্রিসমাস-এ আমিরি ঝুলি খালি ভক্তদের জন্য! বলিউডের অন্দরে শোরগোল পড়ল কোন খবরে

২০২০ ক্রিসমাস-এ আমির ঝুলি খালি ভক্তদের জন্য! বলিউডের অন্দরে শোরগোল পড়ল কোন খবরে

বলিউডের ক্যালেন্ডার চিরকালই জানান দিয়েছে, ইদে সলমন, দিওয়ালিতে শাহরুখ আর ক্রিসমাসে আমির। এই ফর্মুলাতেই গত কয়েক বছর ধরে বহু কোটি টাকার ক্লাবে একের পর এক বলিউড ফিল্ম গিয়েছে। যতবড় তারকা তার জন্য বক্স অফিসের আসা তত বেশি। তবে ২০২০ কার্যত বলিউডকে ধরাশায়ী করে দিয়েছে।

২০২০ ক্রিসমাস-এ আমির ঝুলি খালি ভক্তদের জন্য! বলিউডের অন্দরে শোরগোল পড়ল কোন খবরে

এবছরের ইদে যেমন সলমনের ছবি মুক্তি পায়নি, তেমনই ক্রিসমাসেও থাকছেন না আমির! ফিল্ম বিশেষজ্ঞ তরণ আদর্শের খবর অনুযায়ী , আমির খানের ছবি 'লাল সিং চড্ডা' ২০২০ সালে মুক্তি পাচ্ছে না। উল্লেখ্য, ২০২০ সালে একের পর এক ছবি থিয়েটারে মুক্তি পায়নি। পেয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। আর তার জেরেই বহু ফিল্মই ক্ষকির মুখ দেখেছে।

এদিকে, যা শোনা যাচ্ছে , তাতে আমির খানের ছবি লাল সিং চড্ডা মুক্তি পাবে আগামী ২০২১ সালের ডিসেম্বরে। ফলে ২০২০ সালের ডিসেম্বরে আমির খান ভক্তদের ব্লকবাস্টার ছবিটি উপহার দিতে না পারলেও, তা তিনি ২০২১ সালে দিতে চলেছেন! উল্লেখ্য, বলিউডের ছবি 'ফরেস্ট গাম্প' এর হিন্দি সংস্করণ 'লাল সিং চড্ডা'। ছবির প্রযোজক আমির স্বয়ং। সবমিলিয়ে আমির ভক্তদের জন্য ক্রিসমাস কোনও ভালো খবর নিয়ে আসছে না অন্তত এবছর!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+