'জিরো-র ট্রেলার অসামান্য', ২১ ডিসেম্বরের অপেক্ষায় বলিউডের 'খান'রা

এই বছর খানিকটা 'বদল' হয়েছে বলিউডে খান-মরশুমে। অন্যান্যবার দীপাবলিতে মুক্তি পায় শাহরুখের ছবি আর ক্রিস্টমাস মানেই আমিরের ব্লকবাস্টার। তবে, দীপাবলির মরশুমে আপাতত আর মন মজে নেই শাহরুখের।

এই বছর খানিকটা 'বদল' হয়েছে বলিউডে খান-মরশুমে। অন্যান্যবার দীপাবলিতে মুক্তি পায় শাহরুখের ছবি আর ক্রিস্টমাস মানেই আমিরের ব্লকবাস্টার। তবে, দীপাবলির মরশুমে আপাতত আর মন মজে নেই শাহরুখের। এবছর ক্রিস্টমাসে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'জিরো'। অন্যদিকে , দীপাবলির মরশুম অর্থাৎ ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে আমিরের 'ঠগস অফ হিন্দোস্তান'। আর এই মরশুম ভাগাভাগির মাঝেই দুই খান মিলে উপভোগ করলেন 'জিরো 'ছবির ট্রেলার।

জিরো-র ট্রেলার অসামান্য, ২১ ডিসেম্বরের অপেক্ষায় বলিউডের খানরা

'জিরো' ছবির ট্রেলারের ভূয়সী প্রশংসা উঠে এল আমিরের কাছ থেকে। ভাবছেন ! আমির দেখে ফেললেন এই ট্রেলার, কিন্তু আপনার তো দেখা হয়নি! আগামীকাল শাহরুখের জন্মদিনে মুক্তি পেতে চলেছে 'জিরো'র ট্রেলার। তার আগে এক বিশেষ স্ক্রিনিং এ আমিরকে ছবির ট্রেলার দেখান শাহরুখ। আর তা দেখেই ভূয়সী প্রশংসা করেন আমির।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও।

উল্লেখ্য, ২ নভেম্বর ছবির ট্রেলার মুক্তির পর , শাহরুখ, ক্যাটরিনা, অনুষ্কা অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে ২১ ডিসেম্বর। ফলে শাবরুখু ভক্তরা আপাতত বুক বাঁধছেন ক্রিস্টমাসের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+