যৌন হেনস্থায় অভিযুক্ত পরিচালকের সঙ্গে ফের জুটি বাঁধছেন আমির! তোলপাড় বলিউডে

বেশ কয়েক মাস আগে গোটা বলিউড তোলপাড় হয়েছিল 'মিটু' আন্দোলনকে কেন্দ্র করে। যেখানে বলিউডের একের পর এক মহিলা অভিযোগ তুলে ছিলেন যৌন হেনস্থার।

বেশ কয়েক মাস আগে গোটা বলিউড তোলপাড় হয়েছিল 'মিটু' আন্দোলনকে কেন্দ্র করে। যেখানে বলিউডের একের পর এক মহিলা অভিযোগ তুলে ছিলেন যৌন হেনস্থার। বিভিন্ন সময়ে পরিচালক থেকে সহ অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন চলচ্চিতর জগতের বহু মহিলা। সেই অভিযুক্তদের তালিকায় ছিলেন 'মগুল' ছবির পরিচালক সুভাষ কাপুর। এরপর তাঁর সঙ্গে প্রযোজনাকর কাজ করবেন না বলে জানিয়ে দেন আমির ও তাঁর স্ত্রী কিরণ। কিন্তু এবার ঘটনা মোড় নিল চাঞ্চল্যকর দিকে।

 প্রথমে সুভাষের সঙ্গে কাজ না করার ঘোষণা করেন আমির-কিরণ

প্রথমে সুভাষের সঙ্গে কাজ না করার ঘোষণা করেন আমির-কিরণ

গত বছর যখন গোটা বলিউড তোলপাড় হয় 'মিটু মুভমেন্ট ' নিয়ে । সেই সময় পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসে। একটি ভিডিও-ও প্রকাশিত হয় এই ঘটনার প্রেক্ষিতে। এরপরই সুভাষ কাপুরের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন আমির ও তাঁর স্ত্রী কিরণ।

 আমির যা জানিয়েছেন

আমির যা জানিয়েছেন

সুভাষ কাপুরের সঙ্গে কাজ করা নিয়ে আমির জানিয়েছেন, 'আমি আর কিরণ ছবিটি প্রযোজনা করছিলাম। আর আমি এতে অভিনয় করছিলাম। আমার যখন ছবিটির কাজ করছিলাম জানতাম না যে সুভাষ যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত।আমার মনে হয় এটা ৫ থেকে ৬ বছরের পুরনো মামলা। ..সেটা আমরা খেয়াল করিনি।'

কেন আবার সুভাষের সঙ্গে অভিনয় করতে চাইলেন আমির!

কেন আমির ফের একবার সুভাষের সঙ্গে কাজ করতে রাজি হলেন? এই প্রশ্নের জবাবে আমির খান বলেন, তাঁর বহুদিন ধরে গোটা বিষয়টি ভেবে 'রাতে ঘুম' হয়নি। পরে তিনি ভাবেন যে , একজন মানুষকে তাঁর কাজের জায়গা থেকে সরিয়ে নেওয়া, তাঁর রোজগার কেড়ে নেওয়াটা ঠিক হবে না। আর তার জন্যই আমির রাজি হয়েছেন সুভাষের সঙ্গে কাজ করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+