বিয়ের গুঞ্জনের মধ্যেই কি সপরিবার ইতালি যাত্রায় অনুষ্কা, দেখুন ভিডিও

ইতালিতেই বিয়ে করছেন বিরাট-অনুষ্কা, খবর তেমনই। সেই জল্পনাকে উসকে দিয়েই সপরিবারের মুম্বই বিমানবন্দরে বড় বড় লাগেজ ব্যাগ নিয়ে দেখা গেল অনুষ্কা শর্মাকে। সঙ্গে ছিল তাঁর পরিবারের সদস্যরাও।

বুধবার থেকেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের খবর নিয়ে সারা দেশে হইচই চলছে। আর কয়েকদিনের মধ্যেই ইতালিতে বিয়ে করতে চলেছেন বিরুষ্কা জুটি, খবর ছড়িয়েছে এমনই। যদিও অনুষ্কার মিডিয়া ম্যানেজার এই ঘটনা অস্বীকার করেছেন। এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

বিয়ের গুঞ্জনের মধ্যেই কি সপরিবার ইতালি যাত্রায় অনুষ্কা

যদিও জল্পনা চলছেই। ইতালিতেই বিয়ে করছেন বিরাট-অনুষ্কা, খবর তেমনই। সেই জল্পনাকে উসকে দিয়েই সপরিবারের মুম্বই বিমানবন্দরে বড় বড় লাগেজ ব্যাগ নিয়ে দেখা গেল অনুষ্কা শর্মাকে। সঙ্গে ছিল তাঁর পরিবারের সদস্যরাও।

অনুষ্কাকে পেয়েই ছেঁকে ধরেন সাংবাদিকরা। প্রশ্নবাণ ধেয়ে আসতে থাকে। তবে তিনি মুখ খোলেননি। সঙ্গে ছিলেন তাঁর বাবা অজয় কুমার শর্মা, মা অসীমা শর্মা ও ভাই কর্ণেশ শর্মা। বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে শত প্রশ্নের সামনেও এরা মুখ খোলেননি। লাগেজ নিয়ে সোজা ঢুকে গিয়েছেন বিমানবন্দরের ভিতরে।

গতবছর থেকেই বিরাট-অনুষ্কার বিয়ের খবর নিয়ে জল্পনা চলছে। দুদিন আগে খবর আসে দুজনে ইতালিতে আগামী ১২ তারিখ বিয়ে করবেন। তারপরে সেই খবর গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। তবে সপরিবারের অনুষ্কার বিমান সফর ফের সেই অনুমানকেই উসকে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+