ভারত-পাক উত্তেজনার মধ্যেই মুকেশ পুত্রের বিয়ের পার্টিতে আমিরের 'খান্ডালা ডান্স'! ট্রেন্ডিংএ ভিডিও
উপলক্ষ্য এশিয়ার অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির ছেলের আকাশ আম্বানির রাজকীয় বিয়ে। আর সেই বিয়ে উপলক্ষ্যে সুইটজারল্য়ান্ডে আয়োজিত হয়েছিল রাজকীয় প্রি ওয়েডিং পার্টি। হাজির ছিলেন বলিউডের একাধিক নামী তারকা।
উপলক্ষ্য এশিয়ার অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির ছেলের আকাশ আম্বানির রাজকীয় বিয়ে। আর সেই বিয়ে উপলক্ষ্যে সুইৎজারল্যান্ডে আয়োজিত হয়েছিল রাজকীয় প্রি ওয়েডিং পার্টি। হাজির ছিলেন বলিউডের একাধিক নামী তারকা। হাজির ছিলেন আমির খান। একদিকে যখন গোটা দেশ যখন ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়ে ব্যস্ত,তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আমিরের খান্ডালা নাচের ভিডিও।
|
শ্লোকার তরফে আমির
মুকেশ পুত্র আকাশ আম্বানির বিয়ের আগে প্রি ওয়েডিং পার্টি আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে সুইটজারল্যান্ডে। সেখানে প্রি ওয়েডিং পার্টিতে যোগ দিতে হাজির বলিউডের একাধিক তারকা। করণ জোহর থেকে আলিয়া ভাট সকলকেই সেখানে দেখা গিয়েছে। হাজির ছিলে আমির খানও। তবে তিনি ছিলেন আকাশের হবু স্ত্রী শ্লোকার তরফে।
|
আতি ক্যায়া খান্ডালা!
সুইটজারল্যান্ডের বদরুৎ প্যালেস হোটেলের আয়োজিত এই রাজকীয় পার্টিতে আমিরের 'আতি ক্য়ায়া খান্ডালা' নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এই নাচের ভিডিও ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
|
'কোল্ড প্লে' 'চেইন স্মোকার্স'এর কনসার্ট!
আকাশের বিয়ে উপলক্ষ্যে রীতিমত উচ্ছ্বসিত আম্বানি পরিবার। বিয়ের প্রিওয়েডিং পার্টিতে সুইটজারল্যান্ডে আয়োজিত হয় 'কোল্ড প্লে' ও 'চেইন স্মোকার্স' এর অনুষ্ঠান।
|
বিয়ের অনুষ্ঠানে করণরা!
আকাশ শ্লোকার বিয়ের প্রি ওয়েডিং পার্টিতে হাজির ছিলেন করণ জোহর থেকে আলিয়া ভাটরা। ছিলেন আলিয়ার বয়ফ্রেন্ড অভিনেতা রণবীর কাপুরও।












Click it and Unblock the Notifications