করোনা যুদ্ধে ২৫ কোটির সাহায্যের পর আরও বড় পদক্ষেপ অক্ষয়ের! জারি লড়াই
করোনা যুদ্ধে ২৫ কোটির সাহায্যের পর আরও বড় পদক্ষেপ অক্ষয়ের! জারি লড়াই
করোনার লড়াইয়ে ত্রাণের জন্য তৈরি হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল। সেখানে ২৫ কোটি টাকা অনুদান ইতিমধ্যেই দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে এখানেই তিনি বসে নেই। একাধিক কর্মকাণ্ডে লকডাউনের মধ্যেও তিনি ভারতের করোনা লডা়ইকে জারি রেখেছেন।

এবার অক্ষয় পাশে দাঁড়ালেন মুম্বইয়ের ধুঁকে পড়া থিয়েটারগুলির। লকডাউনের জেরে গত ২১ দিনের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের থিয়েটারগুলি। এমন অবস্থায় থিয়েটারগুলিতে জুটছেনা অর্থ। এমনকি থিয়েটারে কর্মরত কর্মীদের বেতন দেওয়ারও ক্ষমতা বহু হল-মালিকের নেই । এমন অবস্থায় এগিয়ে এসেছেন বলিউড 'খিলাড়ি' অক্ষয় কুমার।
থিয়েটার মালিকদের সাহায্য করার প্রতিশ্রুতি নিয়ে এক হল-মালিকের সঙ্গে অক্ষয় কথাও বলেছেন বলে খবর। সেই হল মালিকই এক নামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অক্ষয় কীভাবে তাঁদের সাহায্য করছেন।
উল্লেখ্য, লকডাউন উঠে গেলে অক্ষয়ের 'সূর্যবংশী' ছবিটি মুক্তি পাওয়ার কথা। আর রোহিত শেট্টি পরিচালিত, মাল্টি স্টারকাস্টের এই ছবি ঘিরে যে পারদ চড়বেই তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications