ফিরছে রাহুল-প্রিয়াঙ্কা জুটি!কোন ওয়েব সিরিজে দেখা যাবে দুই 'প্রাক্তন'-কে
প্রথমে ধারাবাহিকে একসঙ্গে কাজ পরবর্তীকালে রাজ চক্রবর্তীর ছবি 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে প্রথমবার জুটি বাঁধেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার।
টলিউডে দু'জনে একসঙ্গেই প্রায় পথ চলা শুরু করেছিলেন। প্রথমে ধারাবাহিকে একসঙ্গে কাজ পরবর্তীকালে রাজ চক্রবর্তীর ছবি 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে প্রথমবার জুটি বাঁধেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তারপর আর ফিরে তাকাতে হয়নি ওঁদের।

ফিল্মের কেরিয়ারের সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত জীবনেও জুটি বাঁধেন রাহুল প্রিয়াঙ্কা। প্রেম , আর প্রেম থেকে বিয়ে। কিন্তু তারপর সময়েসর সহ্গে পথ চলে বিচ্ছেদ হয় তাঁদের। এবার আবারও তাঁর ফিরছেন একসঙ্গে। না ব্য়ক্তিগত জীবনে জুটি বেঁধে নয়! বরং অনস্ক্রিনে আবারও ফিরছেন তাঁরা। হৈচৈ অরিজিনালসের নতুন ওয়েব সিরিজ 'তুমি ভার্সেস আমি' -র হাত ধরে তাঁরা আবারও ফিরছেন স্ক্রিনে।
আমার তোমার বেঁচে থাকার গল্প... আমার তোমার এক হওয়ার গল্প... কিন্তু এর শেষ কোথায়?
— Hoichoi (@hoichoitv) April 19, 2018
Here's the official trailer of #AamiVsTumi, a Hoichoi Original Film, that starts streaming from 21st April, only on #Hoichoi.
Visit: https://t.co/XnHeqqfKtD pic.twitter.com/LU153JttxX
এই গল্পটিতে দেখানো হয়েছে। রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার আলাপ। আর সেই আলাপ থেকে প্রেম। যাকে বলে মিষ্টি প্রেম। এরপর সেই প্রেম গড়ায় বিয়েতে। আর বিয়ের পর পুরনো বাড়ি ছে়ড়ে নতুন ফ্ল্যাটে ওঠা। এসব ঘিরে তৈরি হওয়া ছোট্ট সমস্যাগুলো কীভাবে বেড়ে ওঠে, তাই নিয়েই ছবির গল্প। কিন্তু এই সমস্ত চারপাশের সমস্যা পেরিয়ে দুটি চরিত্র বেরিয়ে আসতে পারে কী না তা নিয়েই গল্প বলবে নতুন এই ওয়েব সিরিজ।












Click it and Unblock the Notifications