'আমি যে তোমার' ম্যাজিক ফের আসছে 'ভুল ভুলাইয়া ২' তে! বিদ্যার জায়গায় এবার কোন সুপারস্টার

'আমি যে তোমার.. শুধু যে তোমার..' শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বর, আর রাজস্থানের এক রাজকীয় বাড়ি, রাতের অন্ধকারে এমন গান , আর তার সঙ্গে ছন্দে তাল মিলিয়ে নেচে চলেছেন বিদ্যা বালান! 'ভুল ভুলাইয়া' ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা এমন দৃশ্য ভুলতে পারেন না! এবার সেই বিখ্যাত গানের জাদু ফের একবার আসতে চলেছে 'ভুল ভুলাইয়া ২' ছবিতে।

আমি যে তোমার ম্যাজিক ফের আসছে ভুল ভুলাইয়া ২ তে! বিদ্যার জায়গায় এবার কোন সুপারস্টার

মঞ্জুলিকার 'আমি যে তোমার' নাচ ছিল প্রিয়দর্শন পরিচালিত ছবি 'ভুল ভুলাইয়া'র অন্যতম ইউএসপি। আর সেই ছবির দ্বিতীয়ভাগে বিদ্যা বালানের জায়গায় এমন গানের সঙ্গে নাচতে দেখা যাবে বলিউড সুপারস্টার টাবুকে। বিদ্যার নাচের সেই তাক লাগানো ম্যাজিক টাবু ছাপিয়ে যেতে পারবেন কি না , এখন সেদিকেই নজর ফিল্ম বিশেষজ্ঞমহলের।

'ভুল ভুলাইয়া ২' ফিল্মের গোটা ইউনিট এই মুহূর্তে জয়পুরে চলে গিয়েছে শ্যুটিং এর জন্য। সেখানে ১০ দিন ব্যাপী চলছে শ্যুটিং। পরিচালক অনিজ বাজমি সেখানে কার্তিক আরিয়নদারে নিয়ে শ্যুটিং শুরু করেছেন। এরপর তাঁরা চলে আসবেন লখনউতে। সেখানেও হবে শ্যুটিং। এই ফিল্মে কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+