প্রিয়াঙ্কা-নিকের ককটেল পার্টি উপলক্ষ্যে হাজির আম্বানিরা! বিয়ে ঘিরে 'ভিভিআইপি' অতিথিদের সমাগম

বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়ে ঘিরে রীতিমত সাজো সাজো রব রাজস্থানের যোধপুরের উমেদভবন প্যালেসে।

বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়ে ঘিরে রীতিমত সাজো সাজো রব রাজস্থানের যোধপুরের উমেদভবন প্যালেসে। এই 'পাওয়ার কাপল'-এর বিয়ের আমন্ত্রিতদের তালিকা নিয়ে ইতিমধ্যেই বহু কানাঘুষোশোনা গিয়েছে! বলিউডের অনেক তারকা আমন্ত্রিত হননি বলে অসন্তুষ্টও হয়েছেন। তবে বিতর্ক দূরে ফেলে আপাতত প্রিয়াঙ্কার বিয়ের অতিথি আগমন নিয়ে ব্যস্ত রাজার শহর যোধপুর।

 আম্বানিদের আগমন

আম্বানিদের আগমন

প্রিয়াঙ্কার বিয়ের আগে আয়োজন করা হয়েছে হাইপ্রোফাইল ককটেল পার্টি। সেই পার্টিতে অংশ নিতে যোধপুর পৌঁছে গিয়েছে আম্বানি পরিবার। বিজনেস টাইকুন মুকেশ আম্বানি ও তাঁর পরিবার।

হবু কনে ইশাও উপস্থিত পিগি চপসের বিয়েতে!

মুকেশ কন্যা ইশা আম্বানির বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগে প্রিয়াঙ্কার বিয়েতে অংশ নিতে যোধপুর পৌঁছে গেলেন ইশা। সেখানে প্রিয়াঙ্কার ককটেল পার্টিতে অংশ নেন ইশা।

অতিথিদের নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা-নিক!


যোধপুরে আগত অতিথিদের নিয়ে ইতিমধ্যেই পার্টির মেজাজে নিক প্রিয়াঙ্কা। সেখানে অতিথিদের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন 'কোয়ান্টিকো' স্টার প্রিয়াঙ্কা।

অতিথি আগমন

বিয়ে উপলক্ষ্যে পৌঁছে গিয়েছেন ডিজাইনার সব্যসাচীও। এছাড়াও একাধিক তারকা সমাবেশ দেখা যাচ্ছে এই গ্র্যান্ডওয়েডিং-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+