ক্যান্সারের চিকিৎসার সময় ঋষি কাপুরের পাশে ছিলেন আম্বানিরা, কৃতজ্ঞতা স্বীকার নীতুর
ক্যান্সারের চিকিৎসার সময় ঋষি কাপুরের পাশে ছিলেন আম্বানিরা, কৃতজ্ঞতা স্বীকার নীতুর
সম্প্রতি প্রয়াত হয়েছেন বলিউডের বরিষ্ঠ অভিনেতা ঋষি কাপুর। তিনি যখন শেষ দু’বছর লিউকোমিয়া ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তখন তাঁর ও নীতু কাপুরের পাশে দাঁড়িয়ে ছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। তাতে খুবই মুগ্ধ নীতু কাপুর। ঋষির প্রয়ানের পর আম্বানি পরিবারের প্রতি কৃতজ্ঞতা দেখালেন নীতু কাপুর।

ইনস্টাগ্রামে কাপুর ও আম্বানি পরিবারের একসঙ্গে ছবি পোস্ট
মঙ্গলবার ইনস্টাগ্রামে নীতু কাপুর তাঁর সঙ্গে ঋষি কাপুর ও আম্বানি পরিবারের ছবি দিয়ে লিখেছেন, ‘আমাদের জন্য একজন পরিবার হিসাবে, শেষ দু'বছর যেন দীর্ঘ সফর ছিল। এই সময়ে কিছু দিন ছিল ভাল। আবার খারাপ দিনও ছিল...বলাই বাহুল্য সবটাই ছিল আবেগে ভরপুর। কিন্তু এই সফর আমরা সম্পূর্ণ করতে পারতাম না আম্বানি পরিবারের পক্ষ থেকে অগাধ ভালবাসা ও সমর্থন না পেলে।'

নীতু কৃতজ্ঞতা জানান আম্বানি পরিবারকে
২০১৮ সালে ঋষি কাপুরের ক্যান্সার ধরা পড়ে। নিউ ইয়র্কে চিকিৎসার জন্য বেশ খানিকটা সময় কাটে ঋষি-নীতুর। ২০১৯ সালে ঋষি কাপুর দেশে ফেরেন। এরপরও তিনি দু'বার হাসপাতালে ভর্তি হন। নীতু কাপুর লেখেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা আমাদের চিন্তা-ভাবনাগুলি সংগ্রহ করছি এর পাশাপাশি এই পরিবারের প্রতি কৃতজ্ঞতা দেখানোর শব্দও খুঁজছি যাঁরা এই সময়ের মধ্যেও আমাদের নিরাপদে দেখতে চান। গত সাত মাসে পরিবারের প্রত্যেক সদস্যই চেষ্টা করেছে আমাদের প্রিয় ঋষিকে যত্ন করতে। চেষ্টা করেছে যাতে ওর কষ্ট অনেকটা লাঘব করা যায়। হাসপাতালে চিকিৎসার সময়ও সেখানে ঘন ঘন আসা, ব্যক্তিগতভাবে হাসপাতালে এসে দেখা করা এবং ঋষির প্রতি ভালোবাসা ও মনোযোগ দেখানো, আমরা যখন ভয় পেয়ে ছিলাম তখন আমাদের হাত ধরে আশ্বস্ত করা। মুকেশ ভাই, নীতা ভাবি, আকাশ, শ্লোকা, অনন্ত ও ইশা, এই দীর্ঘ অভিজ্ঞতায় তোমরা সবাই আমাদের কাছে গার্ডিয়ান এঞ্জেলসের মত। আমরা কি ভাবছি তোমাদের জন্য তা ভাষায় প্রকাশ করতে পারব না।' কাপুর পরিবারের পক্ষ থেকে নীতু কাপুর তাঁদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বান্দ্রার পরিবারে স্মরণসভা
রবিবার ঋষি কাপুরের বান্দ্রার বাড়িতে তাঁর প্রয়াণে স্মরণসভার আয়োজন করা হয়। যেখানে নীতু কাপুর ও পুত্র রনবীর কাপুর তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। রনবীরের প্রেমিকা তথা অভিনেত্রী আলিয়াও সেখানে উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications