অপেক্ষা আরও এক বছরের : ২০১৭ দুর্গাপুজোয় দেখা যাবে দেবের 'আমাজন অভিযান'

টলিউডের সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি 'আমাজন অভিযান' দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। দেব অভিনীত চাঁদের পাহাড় ছবির সিকোয়েল আমাজন অভিযান ২০১৭ সালের দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে।

কলকাতা, ১৮ অক্টোবর : সবুরে মেওয়া ফলে। কিছু ভালর জন্য খানিক অপেক্ষা তো করতেই হবে। আর তাই টলিউডের সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি 'আমাজন অভিযান' দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। [(ছবি) টলিউড তারকাদের ছোটবেলার এই ছবিগুলি কি আপনি দেখেছেন?]

দেব অভিনীত চাঁদের পাহাড় ছবির সিকোয়েল আমাজন অভিযান আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের দুর্গাপুজোয় মুক্তি পাবে বলে জানাল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। [আর লুকোচুরি নয়, এবার 'গার্লফ্রেন্ড'-এর জন্য অন্য ভূমিকায় অভিনেতা দেব!]

অপেক্ষা আরও এক বছরের : ২০১৭ দুর্গাপুজোয় দেখা যাবে দেবের 'আমাজন অভিযান'

প্রথমে ঠিক ছিল চলতি বছরই বড়দিন উপলক্ষে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি। কিন্তু পরে অবশ্য ছবিমুক্তির সময় বেশ খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ছবির নির্মাতাদের দাবি, অপেক্ষার ফল খুবই ভাল হবে। [দেবের মতে কী ধর্ষণ মানেই চিৎকার নয়তো উপভোগ করা?]

তবে বড়দিনে দর্শককে হতাশ করতে চায় না টলিউডের নাম করা এই প্রযোজনা হাউস। তাই তাদের বড়দিন উপলক্ষে মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত এবং তাদেরই প্রযোজিত ছবি ব্যোমকেশ পর্ব। এই ছবিতে দেখতে পাওয়া যাবে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, রজতাভ দত্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ। [মহানায়ক পুরস্কারে ভূষিত দেব, মহানায়িকার সম্মান মুনমুন সেনকে]

আসলে স্পেশ্যাল এফেক্টের কিছু কাজ এখনও বাকি আমাজন অভিযান-এর। এতবড় বাজেটের ছবি দায়সারা ভাবে দর্শকদের কাছে আনতে চায় না ছবির নির্মাতারা। তাই সময় নিয়ে নৈপুণ্যের সঙ্গে কাজ শেষ করার জন্যই কিছুটা সময় নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+