আমাজন আগুনের গ্রাসে! অরণ্য বাঁচাতে এবার ময়দানে হলিউড তারকা লিওনার্দো দিক্যাপ্রিও
আগুনের গ্রাসে আমাজন! বৃষ্টি অরণ্য বাঁচাতে এবার ময়দানে লিও
ক্রমেই আগুনের গ্রাসে চলে যেতে বসেছে বিশ্বের অন্যতম বৃষ্টি অরণ্য আমাজন। দাবানলের আগুন আপাতত ঘন জঙ্গলগ্রাসে মত্ত। ক্রমেই সেই আগুনের শিখা নিজের ভয়াল রূপ বের করে চলেছে। এমন এক পরিস্থিতিতে গোটা বিশ্ব আতঙ্কিত। কারণ, বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন এই জঙ্গল থেকেই আসে। আর সেই জঙ্গল উদ্ধারের তোড়জোড়ে এবার আসরে নামলেন হলিউড তারকা অস্কারজয়ী লিওনার্দো দিক্যাপ্রিও।

বন্ধু লরেন পাওয়েল জোবস, ব্রায়ান শেঠের সঙ্গে লিওনার্দো দিক্যাপ্রিও এক সংস্থা তৈরি করেন । যার নাম 'আর্থ অ্যালায়েন্স'। আর এই সংস্থাই বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশের দুর্গত পরিস্থিতি নিয়ে কাজ করে। এবার সেই 'আর্থ অ্যালায়েন্স' এর তরফে বেশ কয়েকটি সমাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।যাতে তারা আর্থিক সাহায্য পৌঁছে দিতে পারে আমাজনের সবুজ বাঁচানোর অভিযানে। মোট ৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ সাহায্য এপর্যন্ত অ্যামাজনের জন্য পাঠিয়েছে লিওর সংস্থা। ব্রাজিলিয়ান অ্যামাজন, ইনস্টিটিউটো রাওনি, ইনস্টিটিউটো কাবু সমতে একাধিক সংগঠনকে অর্থ সাহায্য পৌঁছে দিয়েছে লিওনার্দোর সংস্থা।
ব্রাজিলের এই বিস্তীর্ণ জঙ্গলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা বিশ্বের নিন্দার মুখে পড়েছেন সেদেশের প্রেসিডেন্ট। এটাই প্রথমবার নয়. এর আগে ব্রাজিলের আমজনে বছরের শুরু থেকে ৭৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। যার ফলে এখনও পর্যন্ত আমাজনের ৬০ শতাংশ প্রায় পুড়ে গিয়েছে। আর এই জঙ্গল দহনের ঘটনায় ব্রাজিলের আমাজনাস শহরে জারি হয়েছে জরুরি অবস্থা ।












Click it and Unblock the Notifications