'অ্যালোন'-এর টিজার ভিডিও ৭ দিনে ৪০ লক্ষর বেশি 'ভিউ' পেয়েছে ইউটিউবে

গত ৯ ডিসেম্বর মুক্তি পায় বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অভিনীত এই ভয়ের ছবিটির ট্রেলার মুক্তি পায়। এরই মধ্যে ৪০ লক্ষ ৫৮ হাজার ৮৬৭ বার ভিডিওটি দর্শকরা দেখেছেন। শুধু তাই নয়, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, হৃতিক রোশন এবং অর্জুন কাপুরের 'লাইক' ও পেয়েছে ভিডিওটি।
বুধবার দর্শকের এই প্রতিক্রিয়ায় স্বভাবতই খুশী বিপাশা বসু। বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে তিনি বলেন, আমাদের #Alone সবচেয়ে তাড়াতাড়ি ৪ মিলিয়নের গণ্ডি পেরিয়েছে। দারুণ ব্যাপার। এবার ১৬ জানুয়ারি সিনেমাটি দেখবেন।
অ্যালোন আসলে অঞ্জনা ও সঞ্জনা দুই যমজ বোনের গল্প, যাঁদের শরীর একে অপরের সঙ্গে যুক্ত। যারা সারাজীবন একে অপরের সঙ্গে থাকা প্রতিজ্ঞা করেছিল। কিন্তু এক বোনের মৃত্যুর পরেই হাড় হিম করা বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। আর তা নিয়ে এগিয়ে চলে গল্প।
বিপাশার ভৌতিক রূপ ছাড়াও করণ ও বিপাশার কেমিস্ট্রি এই ছবির একটা বড় পাওনা। এই ছবিতে বেশ কিছু সাহসী ও বোল্ড দৃশ্যে অভিনয় করেছেন বিপাশা। বিপাশা নিজেই স্বীকার করেছেন এই ছবিই তাঁর পেশাদার জীবনের সবচেয়ে সাহসী চরিত্র।












Click it and Unblock the Notifications