'সংস্কারী' অলোকনাথের 'বহিষ্কার' নিয়ে প্রতিক্রিয়ায় কী বললেন বিনতা

বহু দিন আগে যৌন হেনস্থা ও ধর্ষণ নিয়ে অলোকনাথের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিনতা নন্দা। বিনতার অভিযোগ ছিল অলোকনাথ তাঁকে ধর্ষণ করেন।

বহু দিন আগে যৌন হেনস্থা ও ধর্ষণ নিয়ে অলোকনাথের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিনতা নন্দা। বিনতার অভিযোগ ছিল অলোকনাথ তাঁকে ধর্ষণ করেন। আর তাঁর সেই অভিযোগের জেরে মঙ্গলবার 'সিন্টা' থেকে বহিষ্কার করা হয় অলোক নাথকে।

সংস্কারী অলোকনাথের বহিষ্কার নিয়ে প্রতিক্রিয়ায় কী বললেন বিনতা

এদিকে, অলোক নাথের বহিষ্কার নিয়ে মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে অভিযোগকারী বিনতা নন্দা। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের সংগঠন 'সিন্টা' র পদক্ষেপ নিয়ে খুশি বিনতা। বিনতার মতে অলোকনাথকে নিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিনতার মতে, এই পদক্ষেপের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে । বিনতা বলছেন, কত দেরী হল বা কতটা তাড়াতাড়ি হল এই শাস্তি সেটা বড় বিষয় নয়। তবে শেষমেশ যে শাস্তি দেওয়া হল সেটাই বড় কথা।

উল্লেখ্য, অলোকনাথের বিরুদ্ধে কেবলমাত্র বিনতাই নন, আরও অনেকেই যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। সন্ধ্যা মৃদুল থেকে শুরু করে একাধিক টেলিভিশন অভিনেত্রী অনোক নাথের বিরুদ্ধে সরব হন একটা সময়। অভিনেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জেরে শেষমেশ 'সিন্টা' তাঁকে বহিষ্কার করতে বাধ্য হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+