Allu Arjun House: আল্লু অর্জুনের বাড়িতে ভয়ানক হামলা! মহিলা ভক্তের মৃত্যুর বিচার চেয়ে স্লোগান, ধৃত ৮
Allu Arjun House: হায়দরাবাদের থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট (Stampede) হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় এবার অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে চড়াও একদল দুষ্কৃতী। অভিনেতার জুবিলি হিলসের বাড়িতে হামলা (Vandalised) চালায় তারা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যকে।
ধৃতরা সকলেই বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে জানা গিয়েছে। রবিবার আল্লু অর্জুনের বাড়ির সামনে জড়ো হয় একদল দুষ্কৃতী (Miscreants)। ভেতর প্রবেশ করার চেষ্টা করেন তারা। দেওয়াল বেয়ে বাড়ির বাগান চত্বর দখল করেন তারা।

অভিযোগ, বাড়ির নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে রীতিমতো তাণ্ডব চালায় তারা। এরপর টমেটো ছুড়তে থাকেন দুষ্কৃতীরা। পাথর ছুড়ে (Stones Pelted) ভেঙে ফেলা হয় ফুলের টবও। জাস্টিস দিতেই হবে, এই সুরে স্লোগান দিতে শোনা যায় তাদের।
তারকার বাড়িতে ভয়ানক তাণ্ডবের সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুষ্কৃতীরা মৃত ওই মহিলার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। যদিও ঘটনার সময় জুবিলি হিলসের বাড়িতে অভিনেতা উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।
ওই ঘটনার কয়েক ঘণ্টা আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সংযত থাকার বার্তা দিয়েছিলেন। কোনওরকম কুরুচিকর শব্দ প্রয়োগ ও আচরণ থেকে ভক্তদের বিরত থাকার বার্তা দিয়েছিলেন তিনি। সন্ধ্যা থিয়েটারে মহিলা ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কোনও ভুয়ো প্রোফাইল থেকে কেউ গুজব রটালে তার বিরুদ্ধে পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন দক্ষিণী এই সুপারস্টার।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডির অভিযোগের পর আরও মাথাচাড়া দিয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী জানান, পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও থিয়েটারে সিনেমার স্ক্রিনিংয়ে গিয়েছিলেন আল্লু অর্জুন। যার জেরেই মর্মান্তিক ঘটনা ঘটে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা নিজে। মহিলা ভক্তর মৃত্যুতে এক রাত জেলেও ছিলেন আল্লু। কিন্তু অন্তর্বর্তী জামিন পেতেই তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর (Pushpa 2) প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত ওই মহিলার নাম রেবতী। তাঁর ৮ বছরের ছেলেও গুরুতর জখম (Injured) হয়। বর্তমানে আইসিইউতে (ICU) রয়েছে ওই কিশোর।
ঘটনায় ভিডিয়ো বার্তায় শোকপ্রকাশ করেন অভিনেতা আল্লু অর্জুন। আইনি পরামর্শ মেনে আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারছেন না বলেও জানান তিনি। তবে আহত কিশোরের দেখভালের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা।












Click it and Unblock the Notifications