বড়া পাউ লাগছে মোটা ভাই! পুষ্পা-২ এর লুক নিয়ে বডি শেমিং-এর শিকার আল্লু অর্জুন
বড়া পাউ লাগছে মোটা ভাই! পুষ্পা-২ এর লুক নিয়ে বডি শেমিং-এর শিকার আল্লু অর্জুন
দক্ষিণ ভারতের অন্যতম সুপারস্টার আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা দ্য রাইজ' মেগাহিট হওয়ার পর, ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর দ্বিতীয় পর্ব 'পুষ্পা দ্য রুল'-এর জন্য। ছবিটির কাজ শুরু হয়েছে। আল্লু অর্জুনও ছবিটির জন্য খুব কঠোর পরিশ্রম করছেন, পুষ্পা'র প্রথম পার্ট হিট হওয়ার পরে, দর্শকরা এর সিক্যুয়েল থেকে আরও বেশি প্রত্যাশা রাখছেন। আর এই ছবির জন্যই অভিনেতা আল্লু অর্জুনকে সম্প্রতি বড় চুল এবং দাড়ির লুকে দেখা গিয়েছে, যেখানে তাঁর প্লাস সাইজ নিয়েই এখন চলছে জোরদার চর্চা। তাঁর এই সাম্প্রতিক ছবিগুলি খুব ভাইরাল হচ্ছে খুব। কিন্তু এরই সঙ্গে মোটা হওয়ার জন্য এবার ট্রোলের মুখে পড়লেন অভিনেতা।

'মোটা ভাই' আল্লু অর্জুন
সম্প্রতি আল্লু অর্জুন 'পুষ্পা দ্য রুল'-এর জন্য অনেক ওজন বাড়িয়েছেন। আল্লু অর্জুনের নতুন লুকের এই ছবিগুলো দেখে ভক্তদের উত্তেজনা অনেকটাই বেড়ে গিয়েছে বটে, কিন্তু একই সময়ে,অনেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু করেছে কী কারণে আল্লু অর্জুন তার ওজন এত বাড়িয়েছেন তাই নিয়ে। সেই সঙ্গে এবার কোন অভিনেতা ভিলেন হয়ে এই ছবির নায়ক আল্লু অর্জুনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবেন তা নিয়েও চলছে তুমুল চর্চা। আল্লু অর্জুনকে পুষ্পা রাজের ভূমিকায় একদমই অন্যরকম লুকে দেখা গিয়েছে, আর যার কারণে তাকে ট্রোলের মুখে পড়তে হল, এমনকি তাঁকে 'মোটা ভাই' বলেও মজা করেছেন অনেকে।

'বড়া পাউ লাগছে!'
ভক্তরা দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের প্রশংসা করে থাকেন সব সময়। কিন্তু এই মুহূর্তে সুপারস্টারকে ট্রোল করতে ব্যস্ত হলেন অনেক নেটিজেন। বডি শেমিং-এর মুখোমুখিও হয়েছেন অভিনেতা। সম্প্রতি তাঁর ফটোতে মন্তব্য করে, একজন ব্যবহারকারী এই লুককে 'বড়া পাউ'এর সঙ্গে তুলনা করেছেন। অপর এক ব্যবহারকারী লিখেছেন 'অনেকদিন পর আপনাকে দেখলাম 'মোটা ভাই'। কিন্তু এখানেই থেমে থাকেননি ট্রোলাররা। আরও একজন ব্যবহারকারী কমেন্ট বক্সে লিখেছেন, 'আপনি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন!' অবশ্য এই সব কমেন্টের উপর আর কোনও মন্তব্য করতে দেখা যায়নি আল্লু অর্জুনকে।

আল্লু অর্জুনের আগামী ছবি
সাউথ সুপারস্টার আল্লু অর্জুনকে খুব শীঘ্রই অনেক ছবিতে অভিনয় করতে দেখা যাবে। 'পুষ্পা দ্য রুল' ছাড়াও এই তারকাকে 'এ এ ২১' এবং 'আইকন' ছবিতে দেখা যাবে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর আগামী ছবির জন্য। পুষ্প ২ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। এই ছবির বাজেট এবং আল্লু অর্জুনের পারিশ্রমিকও শিরোনামে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আল্লু অর্জুন পুষ্পা ২-এর জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অন্যদিকে, অভিনেত্রী রশ্মিকা মান্দান্না 'পুষ্পা ২'-এর জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সেই সঙ্গে ছবির বাজেটের কথা বলতে গেলে, পুষ্পা-২ তৈরি করতে ৪০০ কোটি টাকা খরচ করছেন মেকাররা।












Click it and Unblock the Notifications