এবার একই ফ্রেমে আল্লু অর্জুন ও ধনুশ, ফের চমকের অপেক্ষায় দক্ষিণী সিনেমা
দক্ষিণী সিনেমার হলো টা কী? সেই বাহুবলী থেকে শুরু, তারপর একের পর এক বাম্পার ব্লকবাস্টার ঝুলিতে ঢুকছে। সম্প্রতি সংযোজন পুষ্পা, আরআরআর ঝড় তুলেছে গোটা দেশ জুড়ে। আর এই সাফল্যের সেলিব্রেশন শেষ হতে না হতেই আবার নয়া বিগ বাজেটের সিনেমার জল্পনা শুরু হয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তবে এবার আর যে সে নায়ক নন, কড়াকড়ি টক্কর হবে দুই মেগাস্টারের। তাও আবার একই ফ্রেমে! গল্প নয় বরং শত শতাংশ সত্যি বলেই জানাচ্ছে সূত্র।

এই মুহূর্তে দেশজুড়ে চর্চার শিরোনামে দক্ষিণ ভারতের দুটি সুপারহিট ফিল্ম এস. এস. রাজামৌলি নির্মিত 'আরআরআর' এবং আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা' দিনদিন বক্স অফিসের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এই দুই সিনেমা। এককথায় বলিউডের মহা তারকারাও ফিকে পড়ে জাচ্ছেন দক্ষিণের এইসব চোখ না ফেরাতে পারা সিনেমার জৌলুসের সামনে। 'আরআরআর' সিনেমায় প্রথম ওপেনিংএ রেকর্ড তৈরি করেছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। কিন্তু এবার সব রেকর্ড ভেঙ্গে দিতে নাকি একই সিনেমায় হাজির হতে চলেছেন দক্ষিণের দুই মেগাস্টার আল্লু অর্জুন ও ধনুশ।
বলা চলে আর একটি দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টারের অপেক্ষা শুরু করে দিয়েছেন গোটা দেশের লাখ লাখ সিনেপ্রেমীরা। দেশ জুড়ে বেশ কয়েকটি ভাষায় নির্মিত হতে চলা এই সিনেমা কোরাতলা শিবা প্রযোজনা করবেন বলে খবর। আর শিবার সিনেমা মানেই তা মেগা বাজেটের যে হতে চলেছে তা বলা বাহুল্য। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কিছু সামাজিক ভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের খবর চিত্রনাট্য তৈরির কাজ নাকি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
কানাঘুষো জানা যাচ্ছে এই মেগা বাজেটের সিনেমার কাহিনীর প্রেক্ষাপট সমাজ সচেতনতামূলক হতে চলেছে। তবে এই সিনেমার কী নাম হতে চলেছে তা এখনও ঠিক হয়নি। সেই সঙ্গে ঠিক হয়নি কলাকুশলীরাও। কিন্তু নাকি জানা গিয়েছে এই সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য নির্মাতারা কথাবার্তা বলছেন সুপারস্টার আল্লু অর্জুন ও ধনুশের সঙ্গে। প্রসঙ্গত, আল্লু অর্জুনের পুষ্পা সম্প্রতি তুফান তুলেছে ভারতীয় চলচ্চিত্রে।
তবে আগামী মেগা বাজেটের সিনেমার সবকিছু ঠিক হওয়ার আগেই নির্মাতা কোরাতলা শিবা পরিচালিত সিনেমা 'আচার্য' মুক্তি পেতে চলেছে আগামী ২৯ শে এপ্রিল। জানা গিয়েছে সমগ্র ভারতে একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এরপরেই হবে কোরাতলা শিবার নতুন ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা। সব ঠিকঠাক থাকলে দক্ষিণ ভারত ম্যাজিক আবারও সুনামির মত আছড়ে পড়তে পারে বলেই মনে করছেন ফ্যানেরা।












Click it and Unblock the Notifications