প্রিয়াঙ্কা থেকে প্রীতি, বিদেশী জীবনসঙ্গীদের গলায় মালা দিয়েছেন এই সকল বিখ্যাত দেশী সেলেবরা
প্রিয়াঙ্কা থেকে প্রীতি, বিদেশী জীবনসঙ্গীদের গলায় মালা দিয়েছেন এই সকল বিখ্যাত দেশী সেলেবরা
প্রেমের ক্ষেত্রে বয়স বা ভৌগলিক দূরত্ব কোনো বাধ মানে না। প্রেমে জয়ী হতে গেলে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব হয়। বি-টাউনের এমন কিছু তারকা রয়েছেন যাঁরা দেশের সীমানা পেরিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন বিদেশি মানুষের সঙ্গে। বলিউডের সেই তারকাদের রূপকথার বিয়ে নিয়েই আলোচনা করা যাক।

রাধিকা আপ্টে
বিয়ে নামক প্রতিষ্ঠানকে একসময় বিশ্বাস করতেন না জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্টে, নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন এই কথা। কিন্তু অভিনয় করতে করতে কনটেম্পোরারি ডান্স শিখতে লন্ডন গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই মনের মানুষের খোঁজ পান। ব্রিটিশ সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লিভ ইন শুরু করলেন রাধিকা। সেখানেই ২০১২ সালে রেজিস্ট্রি ম্যারেজ করেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া
নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছেন দেশী গার্ল। স্বামীকে নিয়ে দিব্যি সংসার করছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। দুজনের মধ্যে বয়সের ফারাক অনেকটাই। কিন্তু তা তাদের ভালোবাসার মধ্যে দেওয়াল তুলতে পারেনি। ২০১৮ সালে সমস্ত প্রতিকূলতাকে দূর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পিগি চপস।

শশী কাপুর
শশী কাপুর সুন্দরী ব্রিটিশ অভিনেত্রী জেনিফার ক্যান্ডেলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। ১৯৫৬ সালে কলকাতায় দুজনের দেখা হয়েছিল। সেই থেকেই মন দেওয়া নেওয়া শুরু। ১৯৫৮ সালে জেনিফার ক্যান্ডেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শশী কাপুর। তাঁদের তিন সন্তান-করণ কাপুর, কুণাল কাপুর ও সঞ্জনা কাপুর। ১৯৮৪ সালে ক্যানসারে মৃত্যু হয় জেনিফারের।

সানি লিওনি
ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন বিয়ে করেন আমেরিকান অভিনেতা-প্রযোজক ড্যানিয়েল ওয়েবারকে। ২০১১ সালে ভারতীয় ও ইহুদি মতে বিয়ে করেন তিনি। তিন সন্তান এবং স্বামীকে নিয়ে সুখে শান্তিতেই এখন ঘর সংসার করছেন বলিউডের 'বেবি ডল'।

প্রীতি জিন্টা
বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টা তাঁর প্রাক্তন প্রেমিক এবং ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। এরপরেই তাঁর জীবনে আসেন বিদেশী রাজকুমার জিন গুডএনাফ। ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

সেলিনা জেটলি
প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স সেলিনা জেটলি দীর্ঘদিনের প্রেমিক পিটার হাগকে ২০১১ সালে অস্ট্রিয়ায় বিয়ে করেন। পেশায় পিটার হাই একজন হোটেল ব্যবসায়ী। অস্ট্রিয়ান ছেলে পিটার সিঙ্গাপুর এবং দুবাইতে বিলাসবহুল হোটেলের মালিক।

পূরব কোহলি
রক অন অভিনেতা পুরব কোহলি তাঁর দীর্ঘদিনের ব্রিটিশ বান্ধবী এবং লিভ-ইন পার্টনার লুসি পেটনের সঙ্গে গোয়ায় গাঁটছড়া বাঁধেন। ২০১৬ সালে এই দম্পতির কোল আলো করে আসে তাঁদের কন্যাসন্তান ইনায়া।

ইলিয়ানা ডি'ক্রুজ
ইলিয়ানা ডি'ক্রুজ বহুদিনের প্রেমিক অ্যান্ড্রু নীবোনকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ের কথা বড় করে কাউকে জানান নি। সোশ্যাল মিডিয়ায় একবার নিজের বিয়ের কথা স্বীকার করেছিলেন অভিনেত্রী। যদিও এই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। জানা গিয়েছে,২০১৯ সালে এই বিয়ে ভেঙে যায়

শ্রিয়া শরণ
দক্ষিণ ভারত এবং হিন্দি অভিনেত্রী শ্রিয়া শরণ তাঁর রাশিয়ান বয়ফ্রেন্ড আন্দ্রেই কোশেভকে বিয়ে করেন। লোখান্ডওয়ালার বাসভবনে নিকট আত্মীয় ও পরিজনেদের উপস্থিতিতে বিয়ে করেন তিনি। মুম্বইতে বিবাহের পরে উদয়পুরে একটি বড়সড় রিসেপশনের আয়োজন হয়েছিল যেখানে বি-টাউনের অনেক তারকাই উপস্থিত ছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications