আলিয়া-মহেশ ভাটের 'সড়ক ২' পেল ৫৬ লক্ষ ডিসলাইক, নেপোটিজমকে কড়া জবাব নেটিজেনদের

আলিয়া-মহেশ ভাটের 'সড়ক ২' পেল ৫৬ লক্ষ ডিসলাইক, নেপোটিজমকে কড়া জবাব নেটিজেনদের

ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর তা এতটা ঘূণার নজরে কেউ দেখেনি, যতটা ঘৃণা প্রদর্শিত হল মহেশ ভাট পরিচালিত '‌সড়ক ২’‌–এর ট্রেলারে। সঞ্জয় দত্ত, আদিত্য রয় কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই ছবির ট্রেলার মুক্তির দিনই ইউটিউবে ৫৬ লাখ ডিসলাইক পড়ে যায়। যা সবচেয়ে অপছন্দের ট্রেলার হিসাবে রেকর্ড গড়েছে।

৫৬ লক্ষ ডিজলাইক

৫৬ লক্ষ ডিজলাইক

প্রসঙ্গত গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজন পোষণের অভিযোগ তুলে কাঠগড়ায় অন্যান্যদের সঙ্গে দাঁড় করানো হয়েছে আলিয়া ও মহেশ ভাটকেও। আলিয়ার বিদ্রুপ সুশান্তকে, পুরনো একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। এর আগে সড়ক ২-এর পোস্টার মুক্তির সময়ও নেটিজেনদের রোষের মুখে পড়েছিল মহেশ ভাট, আলিয়া এমনকী আদিত্য রয় কাপুরও। জানা গিয়েছে ইউটিউবে এখনও পর্যন্ত ট্রেলারটি দেখেছেন ১ কোটি ৭৮ লক্ষ ৮ হাজার ১৪১ জন। যার মধ্যে লাইক বাটনে ক্লিক করেন ৩ লক্ষের বেশি আর অপছন্দের বাটনে ক্লিক করেছেন ৫৬ লক্ষ জন। শুধু এ দেশেই নয়, পৃথিবীর ১০টি অপছন্দের ট্রেলারের তালিকাতেও চলে এসেছে ওই ছবিটি।

 বলিউডের স্বজন পোষণ বিরুদ্ধ মেজাজ

বলিউডের স্বজন পোষণ বিরুদ্ধ মেজাজ

সুশান্তের মৃত্যুর ২ মাস অতিক্রম হওয়ার পরও বলিউডের স্বজন পোষণের বিরুদ্ধে দেশবাসীর মনোভাব একটুও বদলায়নি এবং যার প্রভাব স্পষ্ট দেখা গিয়েছে বলিউডের বড় বড় ছবি মুক্তির ক্ষেত্রে। আলিয়া ভাটের আসন্ন ছবি সড়ক ২, যার ট্রেলার মুক্তি পায় গতকাল (‌১২ অগাস্ট)‌, ইউটিউবে ডিসলাইক পায় ৫৬ লক্ষ। এই ছবিটির পরিচালক আলিয়ার বাবা মহেশ ভাট। এটি ১৯৯১ সালের সড়ক ছবির সিক্যুয়েল। এই ছবিতে আলিয়ার দিদি পূজা ভাট, সঞ্জয় দত্ত ও আদিত্য রয় কাপুরকে দেখা যাবে। এমনকী সড়ক ২ ছবি মুক্তিগ দিন ঘোষণা হওয়ার পর থেকেই ভারতে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে হটস্টার আনইনস্টল করার ট্রেন্ড চালু হয়। সুশান্তের ভক্তরা আর্জি করেন যে এই অ্যাপটি যেন আনইনস্টল করে দেওয়া হয়।

আলিয়া ভাট কফি উইথ করণ শোতে

আলিয়া ভাট কফি উইথ করণ শোতে

সুশান্তের মৃত্যুর পর পরই কফি উইথ করণ টক শোয়ে আলিয়া ভাটের ভিডিও ক্লিপিং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ক্লিপিংটি করণের শোয়ের র‌্যাপিড ফায়ার সেশন ছিল, যেখানে আলিয়া, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা বসে ছিলেন। সুশান্তের ভক্তদের কাছ থেকে অভিযোগ উঠেছে যে সুশান্তকে নিয়ে আলিয়ার চিন্তা খুবই ছোট। ক্লিপ ভাইরাল হওয়ার পর করণ ও আলিয়ার প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানানোকে ভুয়ো বলে দাবি করেন নেটিজেনরা। এর পাশাপাশি টুইটারে বয়কট বলিউড হ্যাশট্যাগও ট্রেন্ড হয়।

সড়ক ২ ট্রেলার নিয়ে পুজা ভাটের বক্তব্য

সড়ক ২ ট্রেলার নিয়ে পুজা ভাটের বক্তব্য

ইউটিউবে বিপুল পরিমাণে ডিজলাইক পাওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুজা ভাট বলেন, ‘‌লাভার্স এবং হেটার্স একই মুদ্রার এপিঠ ওপিঠ। দর্শকরা যে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে সড়ক ২-কে ট্রেন্ড করাতে শুরু করেছেন, তার জন্য ধন্যবাদ।'‌

 রিয়া চক্রবর্তী ও মহেশ ভাট

রিয়া চক্রবর্তী ও মহেশ ভাট

সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে পড়ে পরিচালক মহেশ ভাটের সঙ্গে। অভিনেতার মৃত্যুর পর পরই সোশ্যাল মিডিয়ায় রিয়া ও মহেশ ভাটের পুরনো কিছু ছবি ভাইরাল হয়। এছাড়াও তদন্তে উঠে এসেছে যে সুশান্তের মৃত্যুর আগে রিয়া ফোন করেছিলেন মহেশ ভাটকে। কললিস্ট খতিয়ে সামনে এসেছে যে গত এক বছরে রিয়ার সঙ্গে মহেশ ভাটের ফোনে কথা হয়েছে ১৬ বার। বিশেষ করে ৮ জুন, যেদিন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে দেয় রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+