জামাই রণবীরের নাম হাতে মেহেন্দি দিয়ে খোদাই করলেন শ্বশুর মহেশ ভাট

জামাই রণবীরের নাম হাতে মেহেন্দি দিয়ে খোদাই করলেন শ্বশুড় মহেশ ভাট

যে কোনও অভিভাবকদের জন্যই তাঁদের সন্তানের বিয়ের দিনটি খুব বিশেষ হয়ে থাকে। ১৪ এপ্রিল, বৃহস্পতিবার আলিয়া ভাট ও রণবীর কাপুরের চারহাত এক হল। এই বিয়ে উপলক্ষ্যে আলিয়া ভাটের বাবা মহেশ ভাট দারুণ একটি কাজ করলেন। মেহেন্দি দিয়ে নিজের জামাই রণবীরের নাম লিখলেন তাঁর হাতের তালুতে।

জামাই রণবীরের নাম হাতে মেহেন্দি দিয়ে খোদাই করলেন শ্বশুর মহেশ ভাট


বলা হয়, জামাইকে খুশি রাখতে পারলে তবেই শ্বশুরবাড়িতে মেয়ে সুখে–শান্তিতে থাকে। পুরনো সেই কথা আজও যথেষ্ট তাৎপর্য রাখে। রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী–স্ত্রী। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি অভিনেত্রী আলিয়া ভাটের বাবা মহেশ ভাট অভিনেত্রীর বিয়ের দিন তাঁর হাতের মেহেন্দি দেখালেন সবাইকে। মেহেন্দির মধ্যে বিশেষ হল তাতে লেখা রণবীরের নাম। মহেশ ভাট তাঁর মেহেন্দির ভিডিও শেয়ার করার পর তাতে সেলিব্রিটি ফটোগ্রাফার লেখেন, '‌আলিয়া ভাটের বাবা মহেশ ভাট তাঁর জামাইয়ের নাম হাতে লিখেছেন।’‌

আলিয়া ও রণবীর কাপুরের বিয়ের বাড়ির ভেতরকার ছবি প্রথম শেয়ার করেন মহেশ ভাট। তিনি তাঁর পুত্র রাহুল ভাটের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন, যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বহু জল্পনার পর অবশেষে বৃহস্পতিবার আলিয়া ও রণবীর কাপুর পরিবারের বান্দ্রার বাড়ি বাস্তুতে বিয়ে করেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পাঞ্জাবী রীতিতে এই বিয়ে সারা হয়। বিয়েতে মণীশ মালহোত্রার এক্লক্লুসিভ পোশাকে সেজেছেন করিনা, করিশ্মা কাপুর, করণ জোহর সহ অন্যান্য অতিথিরা। অন্যদিকে নীতু সিং ও ঋদ্ধিমা কাপুর সাহানিও ডিজাইনার পোশাকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সবাই আলিয়া ও রণবীরের বিয়ের পর ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+