বিয়েতে 'সব্যসাচী লেহেঙ্গা'য় সাজবেন আলিয়া, রিসেপশন লুকেও থাকছে বিশেষ চমক

বিয়েতে 'সব্যসাচী লেহেঙ্গা'য় সাজবেন আলিয়া, রিসেপশন লুকেও থাকছে বিশেষ চমক

গত কয়েকদিন ধরেই আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের খবর নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বিনোদন জগত। আর এই হেভিওয়েট বিয়ে নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত এই জুটির ভক্তরা। দুজনের বিয়ে নিয়ে প্রতিদিনই কিছু না কিছু আপডেট থাকে খবরের শিরোনামে। আর এই মুহূর্তে সবথেকে চর্চার বিষয় হল বিয়ের দিন বিশেষ কী পোশাক পরতে চলেছেন আলিয়া। কেমনই বা হবে তাঁর লুক, এবং সেইসঙ্গে আলিয়ার সাজপোশাক কে বানাবাএন যাতে তাঁর দিক থেকে চোখ না ফেরাতে পারেন রণবীর। অবশেষে সামনে এল সেইসব তথ্য, যা জানার জন্য আগ্রহ ছিল তুঙ্গে।

সব্যসাচীর কামাল

সব্যসাচীর কামাল

বলিউডের এই মুহূর্তে যে কোনও বিয়ে মানেই সেখানে অবশ্যই নাম থাকে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর। বাংলার এই ছেলে এখন মাত করে রেখেছেন গোটা দেশের বিনোদন মহল। তাঁর তৈরি পোশাক ছাড়া নাকি সেলেবদের বিয়ে অসম্পূর্ণ, এমনই মনে করেন ফ্যানেরা। আর সেখানে রণবীর-আলিয়ার বিয়েই বা বাদ যাবে কেন! তাই আলিয়া নাকি সব্যসাচীর ডিজাইন করা গোলাপি রঙের ল্যাহেঙ্গা পরেই সাতপাক ঘুরবেন ঋষি-পুত্রের সঙ্গে, এমনটাই খবর এসেছে সামনে।

তালিকায় সামিল মণীশ মালহোত্রা

তালিকায় সামিল মণীশ মালহোত্রা

রণবীর কাপুরের কনের সাজে সব্যসাচীর লেহেঙ্গা পরলেও বিয়ের অন্যান্য অনুষ্ঠানে বলিউডের অপর এক নামকরা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বানানো পোশাকে দেখা যেতে চলেছে আলিয়া ভাটকে। সেইসঙ্গে রণবীর কাপুর ও আলিয়া ভাটের রিসেপশন লুকেও থাকতে চলেছে বিশেষ চমক। মণীশ মালহোত্রার ডিজাইন করা বিশেষ জরির কাজ করা দোপাট্টা থাকছে রণবীরের শেরওয়ানির সঙ্গে। আলিয়াও মাথায় দিতে চলেছেন মানানসই জরির ভেল। এছাড়াও পোশাকের থিম হিসেবে থাকছে প্যাস্টেল শেড।

 শুটিংয়ে ব্যস্ত রণবীর-আলিয়া

শুটিংয়ে ব্যস্ত রণবীর-আলিয়া

রণবীর কাপুর এবং আলিয়া ভাট খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন। কিন্তু এখন বিয়ের আগে তাঁদের নিজের নিজের কাজের প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত এই আগামী পাওয়ার কাপল। আলিয়া পানভেল এলাকায় তাঁর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির শুটিং করছেন। একই সঙ্গে লব রঞ্জনের আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। আগামী ১৪ এপ্রিল চারহাত এক হতে চলেছে রণবীর-আলিয়ার। সেই উপলক্ষে এখন ফুল আর আলো সাজিয়ে তোলা হচ্ছে আর কে হাউস।

'ব্রহ্মাস্ত্র'র নতুন পোস্টার

'ব্রহ্মাস্ত্র'র নতুন পোস্টার

শনিবার আলিয়া ও রণবীরের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'র একটি নতুন পোস্টার প্রকাশিত হয়েছে, যাতে দুজনের রসায়ন দেখা গিয়েছে ক্যামেরার সামনেও। আলিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'লাভ অ্যান্ড লাইট'। প্রসঙ্গত, গত মাসের ২৯ তারিখ আলিয়া ভাট ও রণবীর কাপুর ৫ বছর আগে শুরু হওয়া এই ছবির শুটিং শেষ করেছেন। আলিয়া ও রণবীরের ডেটিংয়ের খবরও শুরু হয় এই ছবি ঘোষণার সঙ্গে সঙ্গে। সব ঠিক থাকলে এই ছবিটি প্রেক্ষাগৃহে আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+